Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

টানা দ্বিতীয় জয় শিক্ষা বোর্ড স্কুল’র

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
banglarbhoreBy banglarbhoreJanuary 31, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কাবিদ আল সিয়াম। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড়ো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে বল হাতে নিয়ে তুলে নিয়েছে ৫ উইকেট। তাতে টানা দ্বিতীয় জয় তুলে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি তৌহিদ রহমানের শিষ্যদের।

শাম্স-উল-হুদা স্টেডিয়ামে তাদের কাছে ১০৮ রানে পরাজিত হয়েছে মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে দারুন শুরু এনে দেন দুই শিক্ষা বোর্ডের দুই ওপেনার কাবিদ আল সিয়াম ও আসাদুল্লাহ আল হিল গালিব। দলীয় ৬০ রানে সিয়াম সাজঘরে ফিরলে ভাঙ্গে ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক ওপেনার গালিবের ও মিডল অর্ডার ব্যাটার আরিফুজ্জামানের ফিফটিতে ৪৯ ওভার তিন বলে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৮ রান করে শিক্ষা বোর্ড স্কুল।

তাদের ব্যাট হাতে সিয়াম ৩৩ বলে ৫টি চার ও একটি ছয়ে ৩৫, গালিব ৮৩ বলে ৬টি চারে ৫০, তাফিমুল ৪২ বলে ২২, আরিফুজ্জামান ৬০ বলে ৯টি চার একটি ছয়ে ৬৫ রান করেন।

বল হাতে মিউনিসিপ্যাল প্রিপারেটরীর আবু তোরাফ মাহিন ৩৩ রানে, ইমরোজ মাহাদি ৪০ রানে ৩টি করে এবং অর্পন ব্যানার্জি ২৮ রানে ২টি, মাহমুদুল হাসান মাহিন ও তুর্য সমাদ্দার ১টি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪৮ রানের ওপেনিং জুটির পরও ১৩০ রানে গুটিয়ে যায় মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়ের দলীয় ইনিংস। ব্যাট হাতে অর্ণব বিশ্বাস পোলক সর্বোচ্চ ২৪ রান করেন। এরপাশে তৌলিক এলাহি রিফাত ১৮, অর্পন ব্যানার্জী ১৪, রজিন ইসলাম ১৩ রান করেন।
বল হাতে বোর্ড স্কুলের কাবিদ আল সিয়াম ৬ ওভার ৫ বলে ২৯ রানে ৫টি, আরিফুজ্জামান ১৮ ও সানোয়ার হোসেন রনি ৩৬ রানে ২টি করে উইকেট দখল করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    কেডিএস কাপ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত

    October 5, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.