Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াপাড়ায় বোমা হামলার রহস্য উদঘাটন : আটক ৩

banglarbhoreBy banglarbhoreOctober 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার সকালে অভিযানে তাদেরকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের ইসরাফিল হোসেন (৩০), বুইকারা গ্রামের মুজিবর রহমান হাওলাদার (৬২), রাজঘাট এলাকার হাসান শেখ (২৬)।

জানা যায়, তিন মাস আগে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমানের কাছে মোবাইলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন চরমপন্থী সংগঠনের নেতা সজল আহম্মেদ। তবে চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলকে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে এ বোমা হামলার দায়িত্ব দেয় সজল আহম্মেদ। হামলার জন্য বোমা তৈরি ও নিক্ষেপের দায়িত্ব দেওয়া হয় বুইকারা গ্রামের ভ্যানচালক মুজিবর চোরাকে। এসময় তাকে বোমা বানানোর সরঞ্জাম কিনতে ১৫০০ টাকা সরবরাহ করা হয়। চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল দুটি মোটরসাইকেলযোগে এ বোমা হামলার ঘটনা ঘটায়।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, মাত্র পাঁচ ঘন্টার অভিযানে পৃথক জায়গা বোমা হামলায় সরসরি জড়িত আসামিদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি জব্দ করা হয়েছে। অপরটি উদ্ধারে অভিযান চলছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নওয়াপাড়া স্টেশন বাজারের মেসার্স বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!

    August 17, 2026

    মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

    August 17, 2026

    বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.