Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পৌরসভার সার্ভেয়ার হাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ
banglarbhoreBy banglarbhoreSeptember 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার শহরের বকচর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। অপর আসামিরা হলেন, বকচর হুশতলা এলাকার মেসবাহ উদ্দিন আহম্মেদের ছেলে বাহাউদ্দিন আহেম্মদ ও পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার শেখ আব্দুল ওয়াজেদের ছেলে শেখ আশরাফুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ বকচর মৌজার এসএ ২৩৭ ও আরএস ৬০২ দাগের ২ দশমিক ৪২ শতক জমি ক্রয় করেন অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজুর কাছ থেকে। জমির চৌহদ্দি অনুযায়ী পূর্বে ৮ ফুট রাস্তা ম্যাপে উল্লেখ আছে। তিনি পৌরসভা থেকে ভবনের নকশা অনুমোদন ও ভবন নির্মাণ করে বসবাস করছেন। ইসতিয়াকের জমির পাশের জমি  তহমিনা খাতুন, এমদাদ হোসেন ও নাহিদা ফেরদৌস মুক্তার কাছে বিক্রি করেন আসামি শেখ আশরাফুর রহমান। আসামি শেখ আশরাফুর রহমান জমি বিক্রি সময় দশমিক ৪৮ শতক জমি রাস্তা হিসেবে উল্লেখ করে বিক্রি করেছিলেন ইসতিয়াকের জমির মালিকের কাছে।

২০২৪ সালের ৮ মার্চ আসামি বাহাউদ্দিন, আশরাফুর ও জামিয়া কোরআনীয়া মাদ্রাসার সম্পাদক আব্দুল শহিদ লোকজন নিয়ে এ জমি মাপজোক করেন। এ সময় তারা রেজিস্ট্রি করা নয় এমন একটি বিনিময় দলিল দেখিয়ে এ রাস্তার ভিতর তাদের জমি আছে ব্যবহার দাবি করে।

এ ঘটনায় ওই বছরের ২৭ মার্চ ইসতিয়াক আহমেদ নির্বাহী আদালতে একটি মামলা করেন। যার সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন যশোর পৌরসভাকে। চলতি বছরের ১৮ মার্চ পৌরসভার সার্ভেয়ার (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান ঘটনাস্থলে  গিয়ে উভয় পক্ষের কাগজপত্র গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা সার্ভেয়ার হাফিজুর রহমান আসামিদের সাথে যোগসাজসে জাল বিনিময় পত্র ও মৃত ব্যক্তির নোটারি পাবলিকের সীল স্বাক্ষর যুক্ত কাজগপত্র সত্য বলে আদালতে জমা দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

অভিযোগ আদালত জালিয়াতি পৌরসভা প্রতারণা মামলা যশোর সার্ভেয়ার হাফিজুর রহমান
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.