Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল
  • আনোয়ার হোসেন বিপুল, হাজী সুমন, লিটুসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
  • র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার, বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
  • যশোর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • চৌগাছা কাঁচাবাজার সমিতির সভাপতি ও সম্পাদক : ১৪ দোকান নির্মাণে ৭ লাখ টাকা অনিয়মের অভিযোগ
  • যশোরে সাড়ে তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ
  • মাগুরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা
  • চৌগাছায় আগুনে পুড়ে ছাই দোকান, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১০, ২০২৫

মহেশপুরে জামায়াত ইসলামীর মহিলাকর্মীদের উপর হামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা কর্মীদের আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের কুল্লোপাড়ায় এ ঘটনা ঘটে। এতে জামায়াত কর্মী হাসিনা খাতুন বাদী হয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মহেশপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে দুপুরে ডাকবাংলার হল রুমে এক সংবাদ সম্মেলন করেন দলটির নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে হাসিনা খাতুন বলেন, কুল্লোপাড়ায় জামায়াত ইসলামীর কয়েক’শ মহিলা কর্মী নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করছিলাম। হঠাৎ করে ঝুমুর আলী, আল-আমিন সাহেব আলী, সোহেল রানা ও আশরাফুল ইসলামসহ ১৫-২০ জন বিএনপির নেতা-কর্মীরা হাতুড়ি, কাচি ও বাঁশের লাঠি নিয়ে আলোচনা সভায় অতর্কিত হামলা চালায়।

হামলায় উপস্থিত অনেক কর্মী আহত হয়েছেন। ঝুমুর বাঁশের লাঠি দিয়ে সালেহা খাতুনের পায়ে আঘাত করে। আমাকে ধাক্কা দিতে দিতে রাস্তার উপর নিয়ে আসে এবং আমার বাম কানে জোরে দুটি চড় মারে। আমার শরীরে থাকা ওড়না টান দিয়ে কেঁড়ে নিয়ে শ্লীলতাহানী করে। এ সময় মহিলা কর্মীদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন বলেন, ফ্যাসিবাদ সরকারের পতনের পর আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু ইউনিয়ন বিএনপির কতিপয় নেতা আমাদের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমরা এমন কর্মকাণ্ডের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এমন নেতাকর্মীদের বিএনপি থেকে বহিস্কারের আবেদন জানাচ্ছি।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাই, মহেশপুর পৌর আমির ইসমাইল হোসেন পলাশ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আমির জুলফিক্কার আলী।

বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, এই হামলার সাথে বিএনপির কোন সংপৃক্ততা নেই। যারা এমন ঘটনা ঘটিয়েছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিএনপির কারো আলোচনা সভায় হামলার নির্দেশ দেয় না।

মহিলাকর্মীদের উপর হামলা মহেশপুরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল

আনোয়ার হোসেন বিপুল, হাজী সুমন, লিটুসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার, বিচার দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.