Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

banglarbhoreBy banglarbhoreFebruary 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব আহম্মেদ (২৮) ঘটনাস্থলেই মারা যান।

নিহত সজিব জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা এবং মাগুরা এইচএসবি ইট ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

অপরদিকে, এই সময়ে মাগুরা বাস টার্মিনালের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন কাঠ ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কেষ্টপুর গ্রামের মতিয়ার রহমান। পথচারিরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ দাস বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। পৃথক এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীরা আহত হন।

দুর্ঘটনার বিষয়ে মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান,নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাগুরা হতাহত ৪
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.