Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
  • মণিরামপুরে পটল ক্ষেতের সাথে শত্রুতা : আড়াই লাখ টাকার ক্ষতি
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৩, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সোমবার বিকাল ৩টায় ইংরেজি বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায় ভালো হতে হবে, আলোকিত মানুষ হতে হবে।

পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তোমাদের জীবনের প্রতিটি সময়কে কাজে লাগাতে হবে।

জীবনকে সুন্দর করে তোলার মাধ্যমেই তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা ভালো কিছু করতে কখনো দ্বিধা করবে না বরং সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাবে, তবেই তোমরা সফল হতে পারবে ও যোগ্য মানুষ হিসেবে নিজের পরিচয় দিতে পারবে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়াম জামিলা।

এছাড়াও অনুষ্ঠানে বিভাগটির অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সন্ধ্যায় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনিম জান্নাত ও ওবায়দুর রহমান ফুয়াদ।

ইংরেজি বিভাগ নবীনবরণ যবিপ্রবি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন

মে ২৭, ২০২৬

ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ২৭, ২০২৬

ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.