Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
  • কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ
  • বেনাপোলের ইউনুস হত্যায় আরও একজন আটক 
  • শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
  • পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতি নবনির্বাচিতদের শপথ গ্রহণ
  • মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
  • ইয়াভ স্পোর্টস ক্লাব’র সভাপতি রিজওয়ান ও সম্পাদক রিয়াদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৩, ২০২৫No Comments১৩ Views
Facebook Twitter WhatsApp
যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ফলপট্টি এলাকার সুলতানা খালেদা সিদ্দিকা হত্যা মামলায় দত্তক ছেলে শেখ শামস বিনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশীট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জাহাঙ্গীর আলম। শেখ শামস বিন আরএন রোডের মৃত শেখ শাহাজাহান রহমানের পালিত ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, শেখ শাহাজাহান নিঃসন্তান হওয়ায় তিন মাস বয়সী শামস বিনকে দত্তক নিয়ে ছেলে হিসেবে লালন পালন করেন। শামস ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপাড়া করেছে। শাহাজাহানের মৃত্যুর পর শামস আরএন রোড ফলপট্টির বাসায় তার মা সুলতানা খালেদা সিদ্দিকার সাথে থাকত।

পরবর্তীতে শামস মাদকাসক্ত হয়ে পড়ে। শামস তার মায়ের কথা শুনতোনা। নিজের খেয়াল খুশিমত চলাফেরা করত। চলতি বছরের ২৪ মে শামস তার মায়ে কাছে টাকা চায়। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শামস তার মাকে মারপিট রক্তাক্ত যখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে সুলতানা খালেদা সিদ্দিকা মারা যায়।

এদিন দুপুরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশ সংবাদ দিলে সুলতানা খালেদার লাশ উদ্ধার ও শামস বিনকে আটক করে। এ ঘটনায় খালেদার ভাতিজা জুবায়ের তানভীর সিদ্দিকী জয় বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় দত্তক ছেলে শামস বিনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত শামস বিনকে আটক দেখানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 

মে ২৫, ২০২৬

কোটচাঁদপুরে ৬ বছরের শিশু ধর্ষণ ভুয়া নিউজে সয়লাব সোশ্যাল মিডিয়া

মে ২৫, ২০২৬

যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.