Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সরকারি পুকুর ভরাটের প্রতিবাদে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই যশোর শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর উন্নয়নের অজুহাতে ভরাট করার প্রতিবাদে সোচ্চার হয়েছে পৌর নাগরিক কমিটি, যশোর। মঙ্গলবার দুপুর ১২টায় কমিটির পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, যশোর-এর উপ-পরিচালক এমদাদুল হক-এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পুকুর ভরাট বন্ধের দাবিতে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, যশোর শহরের ৯নং ওয়ার্ডের পিয়ারি মোহন রোডের সাদেক দারোগার মোড়ে আইটি পার্ক সংলগ্ন সরকারি পুকুরটি গোপনে ভরাট করা হচ্ছে। পৌর নাগরিক কমিটির দাবি, এই জলাধারটি ওই এলাকার একমাত্র পুকুর, যার পানি স্থানীয় মানুষজন দৈনন্দিন নিত্যকাজে ব্যবহার করে। এছাড়াও, পুকুরটি বৃষ্টির পানি ধারণ করে এলাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পৌর নাগরিক কমিটি উদ্বেগ প্রকাশ করে জানায়, এই পুকুরটি ভরাট হলে স্থানীয় জনজীবন ও পরিবেশ-প্রতিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। কমিটি অভিযোগ করে, এই প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের জনমত যাচাই করা হয়নি এবং কাজটি করা হয়েছে গোপনে গোপনে। পুকুর পাড়ের গাছ কাটা ও মাটি ভরাট করা শুরু হলে বিষয়টি জানাজানি হয় এবং এতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, আমরা অবশ্যই উন্নয়ন চাই, কিন্তু তা পরিবেশ-প্রতিবেশের উপর আঘাত হানে এমন ঘটনা ঘটতে দেওয়া সঠিক নয়।
তারা অবিলম্বে সরকারি নীতিমালা ভঙ্গ করে শুরু হওয়া ভরাটের কাজ বন্ধ করার দাবি জানান।
স্মারকলিপি প্রদানের সময় পৌর নাগরিক কমিটি, যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহিন ইকবাল, তসলিম উর রহমান, আবু হাসান, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, তরিকুল ইসলাম, শহীদ আহমেদ প্রমুখ।#
প্রতিবাদে ভরাটের যশোরে সরকারি পুকুর স্মারকলিপি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.