Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিনোদন

‘রাজকুমার’ করার সময় বাঙালির মতো হাতে খাবার খেতে শিখেছি: কফি

banglarbhoreBy banglarbhoreApril 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিনোদন ডেস্ক
‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার সুবাদে বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছেন মার্কিনি অভিনেত্রী কোর্টনি কফি। আগামীকাল বৃহস্পতিবার ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা। শাকিব খানের এ ছবিতে যুক্ত হতে পেরে কফি যে কতটা আনন্দিত তা তার সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট হয়।
সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই ছবিটি নিয়ে দু-চার লাইন লেখেন কফি। এবার অনুসারীদের সঙ্গে ভাগ করে নিলেন শুটিং চলাকালীন অভিজ্ঞতা। জানালেন, এই সিনেমা করতে গিয়ে বাঙালিদের মতো হাতে খেতে শিখেছেন তিনি।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রাজকুমার ফিল্ম করার সময়, আমি রাজকুমারের বাঙালি ক্রুদের সাথে খাবার ভাগ করে নেওয়া এবং একজন সত্যিকারের বাঙালির মতো হাতে কীভাবে খেতে হয় তা শিখতে পেরেছি ।
এরপর লেখেন, কলাকুশলীদের পরিশ্রম ও সহযোগিতা ছাড়া আমাদের পছন্দের সিনেমাগুলো সম্ভব হতো না। এটি স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। অভিনেত্রী হিসেবে আমরা প্রায়ই ক্রুদের থেকে পৃথক ছিল। ছবিটি সম্পূর্ণ করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেইসকল চমৎকার মানুষদের সঙ্গে খাবার ভাগ করে খাওয়া এবং তাদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো চমৎকার ও উত্তেজনাপূর্ণ ছিল।
কোর্টনি কফির প্রকৃত নাম কোর্টনি বিসনেট। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। অভিনেত্রী হিসেবে তিনি খুব একটা পরিচিত মুখ নন। নিউইয়র্কের বাসিন্দা কোর্টনি নিজেকে প্রযোজক হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্ম প্রযোজনা করেছেন।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।
আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা

    September 14, 2026

    নজরুল বর্ষ উদযাপনে বির্বতনের বর্ণিল আয়োজন

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.