Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক শিল্পমন্ত্রীর হাতকড়া পরা ভাইরাল হওয়া ছবিটি ভুয়া : স্বরাষ্ট্র সচিব

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে বেডে সদ্য প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ভাইরাল হওয়া হাতকড়া পরহিত ছবি ভুয়া বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। বুধবার দুপুরে কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। হ্যান্ডক্যাপ পরহিত ছবিটি ভুয়া। হাসপাতালে চিকিৎসার সময়ে সাবেক মন্ত্রীর স্বজন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। তার পরেও কোন অভিযোগ থাকলে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

খাগড়াছড়িতে গুইমারাতে আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন, চিকিৎসকেরা আদিবাসী মেয়েটির ধর্ষণের আলামত পায়নি। খাগড়াছড়ির ঘটনা পূর্বপরিকল্পনা থাকতে পারে। বিষয়টি নিয়ে ইনভেস্টিগেশন চলছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন হবে।

হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে বলে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, ‘দুর্গাপূজায় কোন শঙ্কা নেই। দুর্গাপূজায় আনন্দের সঙ্গে উদযাপন করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসবে আমাদের পর্যপ্ত প্রস্তুতি ছিলো। পুলিশদের বেতন দিয়ে রেখেছি তো জনগণের নিরাপত্তা বিধান করার জন্য। সেই কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যত শক্তি রয়েছে সেটা প্রয়োগ করা হচ্ছে।

এর আগে সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা সম্প্রতি মন্দির পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল হক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনসহ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.