Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে
  • ছাত্রদল নেতাকে লাঞ্ছিত : যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল
  • এবার গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল
  • শার্শায় ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাসিনার আমলে সাংবাদিকতা জাদুঘরে পাঠানো হয়েছিল : আয়ুব ভূইয়া

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে যশোরের চৌছায়  প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা প্রেসক্লাবের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বত্তৃতায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আয়ূব ভূঁইয়া বলেন, ক্ষমতাচ্যুত হাসিনার স্বৈরাচারী সরকার গণমাধ্যমকে ভয়ানকভাবে ব্যবহার করেছিল।

বিদেশিদের দেখানো হয়েছে, এখানে এক হাজারেরও বেশি গণমাধ্যম আছে। বিগত ১৬ বছর গণমাধ্যমকে নিজ স্বার্থ হাসিলের জন্য প্রকৃত সাংবাদিকতা জাদুঘরে পাঠানো হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, গণমাধ্যম বিগত সময়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করতে পারেনি। ডিজিএফআই, এনএসআই, ডিবির কলে নিউজ ব্রেক করা হয়েছে। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সাংবাদিকতায় দলীয় লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। এ সময় সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তিক কাজে না লাগানোর জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্শন করেন। তিনি বলেন সাংবাদিকতা করতে হবে, দেশ ও জাতির কল্যাণের জন্য। অর্থনৈতিক গুরুত্ব বহন করে এমন সংবাদ বেশি বেশি করে তুলে ধরতে হবে। তিনি বলেন, সাংবাদিকতা একিটি মহান পেশা। সব পেশার মানুষই জনগণের সেবা করছে। সাংবাদিকদের সুরক্ষায় জাতীয় প্রেসক্লাব কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট ফরম অব বাংলাদেশের সভাপতি মীর আব্দুল আলিম। এ সময় প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ সভাপতি রহিদুল খান।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আক্তার, এমএ রহিম,  সাংবাদিক রায়হান, আসাদুজ্জামান মুক্ত, আজিজুর রহমান, বাংলার ভোর চৌগাছা সংবাদদাতা আব্দুল কাদের, আব্দুল মালেক, প্রভাষক আজিজুর রহমান,  এস এ সিয়াম, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যমল দত্ত, মাওলানা আব্দুল কাদের, আবু হানিফ, আজম আশরাফুল, ফয়সাল, আলমগীর কামাল, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!

    August 17, 2026

    মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

    August 17, 2026

    বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.