Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা
  • স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি
  • বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ
  • সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই: গোলাম পরওয়ার
  • ভবদহে জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল পরিষ্কারে স্বেচ্ছাশ্রম
  • বাঘারপাড়ায় আ. লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল (ভিডিও সহ)
  • মতুয়া মহাসম্মেলন উপলক্ষে লোহাগড়ায় মতবিনিময় : পৌর কমিটি গঠন
  • বৃষ্টির অজুহাতে সরবরাহ কম : বাড়তি সবজি-মাছ-মুরগি-ডিম নিত্যপণ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreJune 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । আটককৃত জুয়াড়ি অনলাইন জুয়ার মাধ্যমে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত দাবী পুলিশের। শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার সুজনশাহা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে আব্দুল হামিদ রানা (৪০), উথালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান (২৮), দক্ষিণ নলতা গ্রামের মৃত ফজর গাজীর ছেলে শাহিদুর রহমান (৪০), ডাঙ্গানলতা গ্রামের মৃত শেখ ফজর রহমানের ছেলে শাহাদৎ হোসেন (২৮), দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের ময়নুদ্দিন মোড়লের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (৩০), শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে আনিছুর সরদার (৩১), পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩০), একই গ্রামের উত্তরপাড়া এলাকার জেহের আলীর ছেলে জিনারুল ইসলাম (২৫), খুটিকাটা গ্রামের শওকত আলীর ছেলে মাহামুদুল হাসান (২৯) ও আশাশুনি এলাকার বল্লভপুর গ্রামের মুকুল হোসেন (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান,দীর্ঘদিন ধরে

একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে জুয়ারিদেরকে গোয়েন্দা নজর দারিতে রাখা হয় এবং শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় জুয়ারিদের থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আটক জুয়াড়ি ডিবি সাতক্ষীরা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

বর্ষার সুরে-নৃত্যে মুখর শিল্পকলা

August 1, 2026

স্বর্ণ স্মাগলিং পণ্য নয়, সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণকে বৈধতা অর্জন করতে দেয়া হয়নি : বাজুস সভাপতি

July 31, 2026

বন্যাকবলিতদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে যশোর জেলা ইমাম পরিষদ

July 31, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.