Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছা মহিলা কলেজ : আবারো ব্যর্থ হলো দুর্নীতিবাজ অধ্যক্ষের প্রবেশ চেষ্টা

banglarbhoreBy banglarbhoreSeptember 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
রোববার সকালে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ শাহানূর কবিরকে কলেজে প্রবেশের চেষ্টা রুখে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, রোববার সকালে বিএনপি থেকে বহিস্কৃত এনামুল হক এবং সাবেক পৌরসভা কমিশনার বাবলু ঝিকরগাছা মহিলা কলেজে আসেন।
উপাধ্যক্ষ ইলিয়াস হোসেনকে সাথে নিয়ে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের নিয়ে বসেন। বহিস্কৃত এনামুল হক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ শাহানূর কবিরের পক্ষ থেকে কিছু টাকা নিয়ে তাকে কলেজে যোগদান করানো হোক। এ কথা শুনে বিক্ষুব্ধ শিক্ষকরা এনামুল ও বাবলুর উদ্দেশ্যে বলেন, কলেজের নিয়োগ বাণিজ্যের সমুদয় টাকা এবং শিক্ষক কর্মচারীদেরকে হয়রানি করে হাতিয়ে নেয়া টাকা ফেরত দিতে হবে। অন্যথায় তাকে কলেজে ঢুকতে দেয়া হবে না। বিক্ষুব্ধ শিক্ষকদের দাবির কথা বুঝে এনামুল হক বলেন, আসলে অধ্যক্ষ যে কাজ করেছেন তাতে আর তাকে কলেজে আসতে দেয়া যায় না।
অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ খবর পান মহিলা কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এমন খবর পেয়ে তারা মহিলা কলেজে প্রবেশ করেন। ছাত্রদের প্রবেশ করা দেখে বিএনপির পক্ষ থেকে আসা ওই দুইজন কলেজ ত্যাগ করেন। ছাত্র নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে বসে অধ্যক্ষের সকল দুর্নীতির তথ্য সংগ্রহ করেন। তারা চলে যাওয়ার সময় বলেন, দুর্নীতিবাজ অধ্যক্ষর কলেজে প্রবেশের চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব। অধ্যক্ষের দুর্নীতির এই তালিকা আমরা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেব।
স্থানীয় একটি সূত্র বলছে, শনিবার রাতে মহিলা কলেজের সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান রশিদের বাড়িতে পলাতক ও দুর্নীতিবাজ অধ্যক্ষ শাহানুর কবীর, বিএনপি থেকে বহিস্কৃত এনামুল হক গোপন বৈঠক করেন।
ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অধ্যক্ষের পক্ষ বিপক্ষে দুইটি সংগঠনের লোকজন এসেছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.