Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নাভারণে সংবর্ধিত বিএনপি নেতা আবুল হাসান জহির

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১২, ২০২৪No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নাভারণ সংবাদদাতা
যশোরের শার্শার নাভারণ ডিগ্রি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, কলেজের প্রাক্তন শিক্ষক দাউদ হোসেন, আব্দুল খালেক, জয়দেব কুমার রায়, নজরুল ইসলাম, বুরুজবাগান হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুর রহমান, রুহুল কুদ্দুস ও শাহাব উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, বুরুজ বাগান হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাভারণ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রফেসর তৌহিদুর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, সালাউদ্দিন মান্না, সবুজ হোসেন, সাজেদুর রহমান সাজু।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, আমরা নাভারন কলেজ কে একটি দুর্নীতি মুক্ত কলেজ হিসেবে দেখতে চাই। বিগত সরকারের ১৭ বছরের শাসন আমলে এই কলেজটি একটি রাজনৈতিক আখড়া হিসেবে পরিচিত ছিল। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সচেতন হতে হবে। ছাত্রছাত্রীরা ঠিকমতো ক্লাস করছে কিনা সেদিকে নজর দিতে হবে। তাদের হাত থেকে মোবাইল অপসারণ করতে হবে। আপনাদেরকে সঠিক সময়ে কলেজে আসতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন তোমাদের বাবা-মা শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হবার জন্য শিক্ষাঙ্গনে পাঠায়। সেখানে লেখাপড়া না করে অন্য কিছু করার কোন অবকাশ নেই।

নাভারণ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

ডিসেম্বর ১, ২০২৫

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

ডিসেম্বর ১, ২০২৫

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

ডিসেম্বর ১, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.