Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় উপকরণ লুট : বঞ্চিত তিন শতাধিক প্রতিবন্ধী, নারী ও শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreDecember 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হাসনে ইন্টারন্যাশনালের সহায়তা উপকরণ লুটের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার এলাকার পপুলার রাইসমিলের একটি ঘর থেকে প্রতিবন্ধী, পঙ্গু, দুস্থ নারী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য রাখা ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকসা, সেলাইমেশিন ও বাইসাইকেল লুট হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গোলাম রসুল নামে এক ব্যক্তি।

আয়োজকরা জানান, তুরস্কভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন হাসনে ইন্টারন্যাশনাল  তিন বছর ধরে বাঘারপাড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও আটোরিকসা, দুস্থ নারীদের সেলাইমেশিন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল দিয়ে আসছে। এ বছর বিতরণের জন্য কয়েক মাস আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধিজনদের কাছ থেকে সুবিধাভোগীদের নামের তালিকা নেয়া হয়। এ বছর উপজেলায় ১৪০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ২০ জন পঙ্গু ব্যক্তিকে আটোরিকসা, ১০৭ জন গরিব অসহায় মহিলাকে সেলাইমেশিন এবং ১০০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়ার জন্য তালিকা তৈরি করা হয়। সংস্থাটির সঙ্গে কাজ করতেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি। তার মালিকানাধীন রায়পুর বাজারের পাশে পপুলার রাইসমিলে সহায়তা উপকরণগুলো রাখা হয়। শনিবার সকালে সহায়তা উপকরণগুলো বিতরণের আয়োজন করা হয়। সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাঁধায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বিষয়টি অবগত হওয়ার পর হাসনে ইন্টারন্যাশনালের চিফ অপারেশন কেমাল সারদিস ও বাংলাদেশের প্রতিনিধি ইয়াশরাক মেলেক কবির মাঝপথ থেকে ফিরে যান। সহায়তা উপকরণগুলো বিতরণ করতে না পারায় বিপুল ফারাজীর রাইস মিলে মজুদ রাখা হয়। শনিবার রাত ১০ টা থেকে ১১টার ভিতরে রাইস মিলে হানা দিয়ে সহায়তা উপকরণ লুট করে নিয়ে যায় বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। ঘটনার সময় আশেপাশের মানুষ ছুটে আসে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। মালামাল লুট হওয়ার সংবাদ পেয়ে ছুটে আসা আমিনুর রহমান নামের এক যুবক সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি লাইভ সম্প্রচার করেন। আমিনুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনার প্রায় শেষের মুহূর্তে লুটপাটে অংশ নেয়া চারজনকে আটক করে স্থানীয়রা। এ সময় আটক এক ব্যক্তির স্বীকারোক্তি ফেসবুক লাইভে প্রচারও করা হয়। পরে রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আটকদের ছাড়িয়ে নিয়ে যান। নানাভাবে হুমকি দেয়ায় তিনি ফেসবুক থেকে ভিডিও সরিয়ে ফেলেছেন। তবে ভিডিওটি অনেকেই ডাউন লোড দিয়ে রেখেছে।

রায়পুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সাংবাদিকদের বলেন, আমি বাইরে ছিলাম। সেখান থেকে ফিরে দেখি এক জায়গায় অনেক লোক। এতো লোক কেন-জানতে সেখানে যাই। যেয়ে শুনলাম হুইলচেয়ার, অটোরিকসা, সেলাইমেশিন ও বাইসাইকেল নিতে সেখানে লোকজন এসেছেন। কোনো কিছু না বলে সেখান থেকে আমি ফিরে এসেছি।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও রিসিভি করেননি রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।

তবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সাবেরুল হক সাবু বলেন, অভিযোগ পেলে তদন্ত করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, হুইলচেয়ার, অটোরিকসা, সেলাইমেশিন এবং বাইসাইকেল লুটের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বাঘারপাড়া লুট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.