বাংলার ভোর প্রতিবেদক
শুক্রবার যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে কিশোর কন্ঠ ফাউন্ডেনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২ টা ২০ পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর যশোর সদরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো থেকে মোট এক হাজার ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন কিশোর কন্ঠ ফাউন্ডেশন যশোরের চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ও অ্যাড. আব্দুর রহমান, প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, শিশু সাহিত্যিক ও কবি জোবায়ের হোসেনসহ কিশোর কন্ঠ ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ পরিদর্শন করেন। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান চারটি বিষয়ে মোট ২০০ নাম্বারের পরীক্ষা হয়। মোট ১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। পরীক্ষার ফলাফল ২৫ সালের জানুয়ারিতে স্থানীয় পত্রিকা ও কিশোর কন্ঠ ফাউন্ডেশন, যশোরের ফেসবুক পেজে প্রকাশ কারা হবে। এবং ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।
শিরোনাম:
- খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
- যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
- যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
- অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
- ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
- দেশ গড়ার কাজে বাধা দেবেন না
- মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
- কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
