Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছার শংকরপুরে জামায়াতের গণসমাবেশ

banglarbhoreBy banglarbhoreFebruary 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা শংকরপুর কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশে সভাপতিত্ব করেন দলেরশংকরপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা আবুল বাসার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম।

তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ৪১ বছর। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

শংকরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির হারুনর রশিদ, সেক্রেটারি মুহাম্মাদ নজরুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান নিছার উদ্দীন।

এ সময় জামায়াত নেতা নুরনবী, মাওলানা ওমর ফারুক, কাজী আনোয়ার হুসাইন, মেহেদী হাসান, শংকরপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজান কবির, জামায়াত নেতা সাজু আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের গণসমাবেশ ঝিকরগাছা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.