Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মনিরামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
মনিরামপুরের গৃহবধু হাসিয়ার নিথর দেহের পাশে বসে স্বজনদের আহাজারি- বাংলার ভোর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মনিরামপুরে হাসিয়া খাতুন (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁকলা কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় নিহতের পিতা বায়জিদ বোস্তামি মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহতের পরিবারের বরাতে জানা গেছে, চার বছর আগে চাঁকলা গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে বিয়ে হয় হাসিয়ার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন তিনি। একাধিকবার যৌতুকের অর্থ ও জিনিসপত্র দেওয়া হলেও নির্যাতনের মাত্রা কমেনি।

পরিবারের দাবি, মঙ্গলবার দিবাগত রাতে শ্বশুর-শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে হাসিয়াকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। পরে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তার স্বামী রাজ্জাক। ঘটনার পরপরই রাজ্জাক নিহতের পরিবারকে ডেকে এনে আত্মহত্যার কথা জানিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নিহত হাসিয়া খাতুনের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে নিহতের পিতা বায়জিদ বোস্তামি বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন ওরা এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে মনিরামপুরে রহস্যজনক মৃত্যু স্বামীর হত্যার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.