Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক প্রচার গাড়ি উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সামাজিক বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রমের প্রচার গাড়ির উদ্বোধন করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে এ গাড়ির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, সামাজিক বন অঞ্চল যশোরের বন সংরক্ষক হারুন অর রশীদ খান, স্থানীয় সরকার শাখার উপ- পরিচালক রফিকুল হাসান, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল।

সচেতনতামূলক প্রচার গাড়িটি ২১টি জেলায় প্রচার কার্যক্রম চালাবে। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট জলাভূমির একটি অন্যতম আকর্ষণীয় এবং বিপন্ন প্রাণী। গ্রামীণ বন ও জলাভূমিতে খাদ্য শৃঙ্খলের ওপরের দিকে এদের অবস্থান। এরা মরা ও রোগাক্রান্ত মাছ খেয়ে জলাভূমিতে মাছের রোগ নিয়ন্ত্রণ করে। এছাড়া ইঁদুর দমন করে কৃষি জমির ফসল উৎপাদনেও ভূমিকা রাখে। জলাভূমি ধ্বংস ও ঝোপ-ঝাড় কেটে সাফ করে এদের আবাসস্থল নষ্ট করায় প্রাণীটির খাদ্য সংগ্রহ ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিবেশের ভারসাম্য ও জলাভূমির খাদ্য শৃঙ্খলা রক্ষায় প্রাণীটিকে রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.