Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ১৯, ২০২৫

সুন্দরবনে কীটনাশকসহ আটক৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
সুন্দরবনে কীটনাশকসহ আটক৬
Share
Facebook Twitter LinkedIn

শরনখোলা সংবাদদাতা
পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে তিন বোতল কীটনাশক, জাল ও ট্রলার।

আটককৃতদের শুক্রবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে বনবিভাগের একটি স্পেশাল টিম বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকায় অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক ও মাছ ধরার জাল জব্দ করেন। আটক জেলেরা হচ্ছেন জাহিদুল (৩০), মো. আনোয়ার (২৮), মো. মিলন (৩৫), শাহাদাত খান (৩২) ও আবুল খান (২৫)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

অপর ঘটনায়, আন্ধারমানিক ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় সুন্দরবনের মুর্তিরখালে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে আটক করেন। বনরক্ষীদের দেখে অপর তিন জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। এ সময় তিন বোতল কীটনাশক (রিপকর্ড), ২ কেজি চিংড়ি মাছ, মাছ ধরার জাল ও একটি নৌকা জব্দ করা হয়। আটক শহীদুল মিনা (৫০) মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামের বাসিন্দা।

পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করীম চৌধুরী জানান, পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে আটক ৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক কীটনাশক শরনখোলা সুন্দরবন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.