Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে যুবলীগ নেতার গোলাঘরে ককটেল বিস্ফোরণ : নারী শ্রমিক আহত

banglarbhoreBy banglarbhoreমে ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
কেশবপুরে যুবলীগ নেতার গোলাঘরে ককটেল বিস্ফোরণ : নারী শ্রমিক আহত
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে চিহ্নিত সন্ত্রাসী যুবলীগ নেতা জামাল উদ্দিনের ধানের গোলাঘর পরিস্কার করতে যেয়ে গোলাঘরে থাকা ককটেল বিস্ফোরণে শাহানারা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার মধ্যকুল এলাকার ওই যুবলীগ নেতার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মধ্যকুল এলাকার আব্দুল গণি শেখের ছেলে পৌর যুবলীগ নেতা ও ১৫ মামলার আসামি জামাল উদ্দিনের (৩৪) বাড়ির ধানের গোলাঘর পরিষ্কার করার সময় লাল কসটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান নারী শ্রমিক শাহানারা বেগম। এ সময় তিনি ওই বস্তুটি (ককটেল) বাইরে ফেলে দিলে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত নারী শ্রমিক শাহানারা বেগম মধ্যকুল এলাকার শামসুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যুবলীগ নেতা জামাল উদ্দিন একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত ছিল। তার ওই বাহিনীর নাম দেওয়া হয়েছিল ‘জামাল বাহিনী’। তিনি এলাকায় ‘জামাল বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। বর্তমানে তিনি এলাকায় নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, চিকিৎসাধীন শাহানারা বেগমের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী জামালের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জামালের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন অপরাধের ১৫টি মামলা রয়েছে।

ককটেল কেশবপুরে গোলাঘরে নারী শ্রমিক আহত বিস্ফোরণ যুবলীগ নেতার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.