Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়
  • মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের অর্থ ও সেলাই মেশিন বিতরণ
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ষড়যন্ত্রমূলক মামলায় বাঁধনকে গ্রেফতার করা হয়েছে

সংবাদ সম্মেলনে মায়ের অভিযোগ
banglarbhoreBy banglarbhoreমে ১৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
একজন সৎ ও নিরপরাধ যুবককে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা নাছিমা খানম। মঙ্গলবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নাছিমা খানম। তিনি বলেন, তার একমাত্র ছেলে নাহিদ হাসান বাঁধন (৩০) দীর্ঘদিন ধরে যশোর কনসালটেন্সি ফার্ম, কাজীপাড়া বিমান অফিস মোড়ে সুনামের সঙ্গে চাকরি করছেন। তার বিরুদ্ধে থানায় আগে কোনো অভিযোগ বা মামলা ছিল না।

নাছিমা খানম অভিযোগ করে বলেন, গত ১০ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থল থেকে তার ছেলেকে পুলিশ একটি মিথ্যে ও সাজানো ধর্ষণ মামলায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে তিনি জানতে পারেন, মামলাটি করেছেন নাজনীন নাহার তিশা নামে এক নারী।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নাজনীন নাহার তিশা কলেজে পড়ার সময় নাহিদ হাসানের সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। তিশা একটি প্রতারক চক্রের সদস্য, যারা সম্পর্ক তৈরি করে গোপনে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করে থাকে। একই কৌশল অবলম্বন করে তিশা তার ছেলে বাঁধনের কাছেও পাঁচ লাখ টাকা দাবি করেন। এই অর্থ দিতে অস্বীকৃতি জানালে তার ছেলেকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন নাছিমা খানম।

নাছিমা খানম আরও অভিযোগ করেন, তিশার চক্রের সদস্যরা তার ছেলেকে অপহরণ করে মারধর করে এবং তিনটি ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এরপর নগদ ও বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা আদায় করে এবং বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। সর্বশেষ গত ১ লা মে রাত ১০টার দিকে ওই চক্রের সদস্যরা তাদের বাড়িতে গিয়ে তার ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করে এবং ধর্ষণ মামলার হুমকি দেয়।

তিনি আক্ষেপের সঙ্গে জানান, তার ছেলে বাঁধন ও ওই নারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় এর আগে ২৮ মার্চ ও ২রা মে দুটি অভিযোগ দায়ের করা হলেও কোনো আইনি প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে তার ছেলে মিথ্যা ধর্ষণ মামলায় জেল হাজতে রয়েছেন এবং তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নাছিমা খানম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার ছেলের নির্দোষ প্রমাণপূর্বক মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে নাসিমা খানমের ছেলের স্ত্রী লাবণী খাতুন, মেয়ে সুমনা ও অন্যান্য আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। তারা সকলেই তাদের স্বজনের মুক্তি ও ন্যায়বিচার দাবি করেন।

গ্রেফতার বাঁধনকে মামলায় মায়ের অভিযোগ ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.