Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২, ২০২৫

সুরধুনী সংগীত নিকেতনে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ নজরুল সংগীত উৎসব

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
সুরধুনী সংগীত নিকেতনে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ নজরুল সংগীত উৎসব
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী স্মরণে যশোরে নজরুল সংগীত উৎসব হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুরধুনী সংগীত নিকেতন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংগীতের পাশাপাশি পরিবেশিত হয় কবির কবিতা থেকে আবৃত্তি ও নৃত্য। মনোমুগ্ধকর এই অনুষ্ঠান উপভোগ করে মিলনায়তন পূর্ণদর্শক। বিশেষ করে, ‘রিমঝিম রিমঝিম ঐ নামিল দেয়া’ গানের সুরে রুম ঝুম ঝুম নৃত্যের তালে দর্শকরা মেতে ওঠেন এবং উৎসবের এক ভিন্ন মাত্রা যোগ হয়।

অনুষ্ঠানের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। বক্তব্য রাখেন সংগঠনের অধ্যক্ষ সঙ্গীতজ্ঞ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।

প্রায় দুই ঘন্টার অনুষ্ঠানে সংগঠনের শতাধিক শিল্পী অংশ নেন। সংগীতানুষ্ঠানের শুরুতেই জ্যেষ্ঠ শিল্পীদের কন্ঠে সম্ভবত কন্ঠে পরপর দুটি নজরুল সংগীত এবং শেষে ছিল দলীয় নৃত্যানুষ্ঠান। বক্তারা নজরুল সংগীতের তাৎপর্য এবং সুরধুনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখযোগ্য শিল্পীরা হলেন, অর্নী দাস, অংকনা আদৃতা শ্রেয়া, সেঁজুতি দাস, সৌমিক সরকার, শারমিন হক, নিবিড় পোদ্দার, প্রজ্ঞা দত্ত, স্বর্ণ পাল, পারমিতা ভদ্র, অন্য বিশ্বাস পৌষী পোদ্দার, অর্পি মন্ডল, সুমন শেখ, পায়েল হালদার, অজয়া দে, কৃষ্ণা দেবভক্ত, ডলি রহমান, অপর্না দাস, শচীন বর্মন প্রমুখ। তীব্র তাপদহের মাঝে সুরে আর ছন্দে সন্ধ্যা হয়ে উঠে ছন্দময়। একই সাথে অনুষ্ঠানকে ঘিরে সংগীতপ্রেমী এবং সাংস্কৃতিক অনুরাগীদের ঘটে মিলনমেলা।

সুরধুনী সংগীত নিকেতনের এই আয়োজন নজরুল চর্চায় নতুন প্রজন্মের আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

 

নজরুল সংগীত উৎসব সুরধুনী সংগীত নিকেতনে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.