Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থীদেরকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা

স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার আয়োজন
banglarbhoreBy banglarbhoreNovember 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সম্মুখসারিতে আনতে ও কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে আদর্শ ও সুনাগরিক এবং মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন পূরণের সহায়তায় এগিয়ে চলা স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা।

ব্যাপক উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এবং নার্সারি থেকে দশম শ্রেণীর হাজারেরও অধিক জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণের স্পৃহাকে আরও বেগবান করে তুলেছে। যশোর শহর ও শহরতলীর প্রায় ৪০ টি স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে যশোর নতুন উপশহরের সেক্টর নং-৭, রোড নং-৩ এ অবস্থিত স্বপ্নচারী আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ প্রাঙ্গন।

উৎসবমুখর পরিবেশে দুই পর্বে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষাটি রূপ নিয়েছিলো যশোর শহর ও শহরতলীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মিলনমেলায়। যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন স্কুল, যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যাণ্ড কলেজ, কালেক্টরেট স্কুলসহ প্রায় ২৫ টি স্কুলের পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার তত্বাবধানে ছিলেন স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন। পরীক্ষায় পরিদর্শক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবির এবং সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন।

স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা কামরুল ইসলাম (রনি) বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অনুপ্রাণিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রায়াস। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ ও সুনাগরিক হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীদের মধ্যে থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।
স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার পরিচালক ও স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেন বলেন, স্বপ্নচারী বিশ্বাস করে যে, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেক বাবা-মায়ের পাশাপাশি আমাদের প্রাণান্ত প্রচেষ্টায় শিক্ষার্থীরা পড়াশোনায় উদ্বুদ্ধ হবে।

বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী সুনাগরিক স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.