Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন
  • মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
  • লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
  • লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
  • যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
  • আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
  • নড়াইলে চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ আটক ৩
  • মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণার কোন বিকল্প নাই : মৎস্য সচিব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে চোরাই মোটরসাইকেল ও ইজিবাইকসহ আটক ৩

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইল সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই ইজিবাইক, মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশসহ তিনজনকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে চালকদের অজ্ঞান করে যানবাহন ছিনতাইয়ের ঘটনায় এই সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার বিকেলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আসামিরা হলেন, সদর উপজেলার বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০), রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যা (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁশগ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের সন্ধান পায়। রাতে মিরাজুল ইসলামের বাড়িতে প্রথম অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে মিরাজুলের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যা এবং সবুজ মোল্যার বাড়িতে পৃথক অভিযান চালিয়ে আরও তিনটি ইজিবাইক ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নড়াইল শহরের বিভিন্ন এলাকা থেকে চালকদের কৌশলে অজ্ঞান করে যানবাহন ছিনতাই ও চুরির সাথে জড়িত ছিল।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মালামাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আটক তিন জনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন

    October 30, 2026

    মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার

    October 30, 2026

    লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.