আশাশুনি সংবাদদাতা :
আশাশুনিতে উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক অংশগ্রহণকারীদের মধ্যে চতুর্থ শ্রেণিতে ৯০ জন, পঞ্চম শ্রেণিতে ৬৫ জন, ষষ্ঠ শ্রেণিতে ৩৩ জন, সপ্তম শ্রেণিতে ২৪ জন, অষ্টম শ্রেণিতে ৩২ জন, নবম শ্রেণিতে ১৫ জন এবং দশম শ্রেণিতে ৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আনিছুর রহমান, সহকারী কেন্দ্র সচিব ছিলেন মোখলেছুর রহমান। কিশোরকন্ঠ ফাউন্ডেশন আশাশুনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আবু বকর সিদ্দিক।
পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ আব্দুস সালাম। পরীক্ষা কেন্দ্র সচিব আনিছুর রহমান জানান, প্রবল বৃষ্টি উপেক্ষা করেও পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। উল্লেখ্য জেলার ৮ টি কেন্দ্রে দুই হাজার আটশ’র বেশি শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন।
