বিবি প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতরা জেরে ছুরিকাঘাতে একরাম হোসেন রিপন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে শহরের এম কে রোডের বঙ্গবাজারের সামনে। তিনি শহরতলী উপশহর সারথী মিল মোড় এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত রিপন জানান, উপশহর ই-ব্লক এলাকার আল আমিনের (২৩) সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল ব্যক্তিগত কাজে শহরের বঙ্গবাজারের সামনে গেলে পূর্ব শত্রুতা জেরে আল আমিন লোক দিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
শিরোনাম:
- ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
- যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
- আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
- মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
- যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
- নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা