সংবাদ প্রকাশের জের শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীসহ উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত হোসাইনবিন আফতাব, আহাদ, জুবায়ের মাহমুদ সহ অন্যান্যরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মতলেবসহ যুবদল নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক গ্রীষ্মকালীন টমেটোর উদ্ভাবক ক্ষণজন্মা কৃষি বিজ্ঞানী ড. আ ন ম রেজাউল করিম ইন্তিকাল করেছেন। শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অনস্থায় তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রয়েছে। দৈনিক লোকসমাজের বিশেষ প্রতিবেদক ও দ্যা নিউ এইজের যশোর প্রতিনিধি সাইফুর রহমান সাইফ তার ভাগিনা। ড. আ ন ম রেজাউল করিম ছিলেন দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী। তিনি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। কৃষি বিজ্ঞানে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। নানাবিধ আবিস্কার…
শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম প্রাচীন নিদর্শন হলো ঝাউদিয়া শাহী মসজিদ। জেলার কুমারখালী উপজেলার ঝাউদিয়া এলাকায় অবস্থিত এই মসজিদটি স্থানীয়ভাবে ‘শাহী মসজিদ’ নামে পরিচিত। ঐতিহাসিক ও স্থাপত্যগত দিক থেকে এটি অঞ্চলের মুসলিম ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে আসছে। ইতিহাসবিদদের মতে, মসজিদটি মুঘল আমলে নির্মিত। ধারণা করা হয়, সপ্তদশ শতকে কোনো এক স্থানীয় শাসক বা মুঘল প্রতিনিধির উদ্যোগে এটি নির্মাণ করা হয়। সে সময় এ অঞ্চল দিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ ও নদীপথ অতিক্রম করত। ফলে ধর্মীয় চর্চা ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও ঝাউদিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। শাহী মসজিদ সেই ঐতিহাসিক প্রেক্ষাপটেরই নিদর্শন। স্থাপত্যশৈলীর দিক থেকে মসজিদটি মুঘল রীতির…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ হাবিবুর রহমান (৫৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. কামরুজ্জামান এবং এএসআই সৈয়দ শাহীন ফরহাদের নেতৃত্বে একটি চৌকস টিম গত ২৮ ফেব্রুয়ারি শার্শা থানাধীন ফরেস্ট পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ফরেস্ট পাড়াস্থ ‘রিপন মটরস’র সামনে থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৭৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শংকরপুর এলাকায় চাঞ্চল্যকর আলমগীর হোসেন (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় মনিরুল ইসলাম (২৮) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম (২৮) যশোর ষষ্ঠিতলা পাড়া (সার্কিট হাউজ মোড়) এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর এলাকায় বসবাস করতেন। জানা গেছে, গত ৩ জানুয়ারি তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়ালের পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম আলমগীর হোসেন মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পেছন থেকে তাকে অনুসরণ করে…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর পদ্মাপুকুর ইউনিয়নের ভূমি অফিসের সহযোগিতায় খুটিকাটা ও চাউল খোলা, পাতাখালি, সোনাখালি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। রোববার সরেজমিনে দেখা যায় চাল খোলা এলাকার অনিল বাবুর প্রায় এক বিঘা জায়গা ভরাট করতে একই এলাকার আব্দুর রহমানের মৎস্য চাষের ঘেরের ভিতর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফুটপ্রতি ৬ টাকা চুক্তিতে পার্শ্ববর্তী উপজেলা আশাশুনীর প্রতাপনগর ইউনিয়নের দিকলারাইট গ্রামের পেশাদার বালু খেকো সেকেন্দার হোসেন। একটু সামনে গিয়ে ৪৫ নম্বর খুটিকাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায় স্কুল সংলগ্ন শ্মশানঘাট ভরাট করার নামে খুটিকাটা গ্রামের রফিকুল ইসলামের মৎস্য ঘের থেকে বালু উত্তোলন করছে ফুট…
রামপাল সংবাদদাতা রামপালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফয়লাহাটে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফা সুলতানা। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে তিনি বলেন, ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং ব্যবহার, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মুদি দোকানে টেক্সটাইল রং বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান…
বাংলার ভোর প্রতিবেদক যশোর যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের ওপর অনাস্থা প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে আদালতের এজলাসে আইনজীবীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা বিচারকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানিয়ে আদালত মুলতবি ঘোষণার আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন। আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে যশোরের গুরুত্বপূর্ণ এই আদালতে স্থায়ী জেলা ও দায়রা জজ না থাকায় বিচারিক কার্যক্রমে স্থবিরতা ও নানা জটিলতা তৈরি হচ্ছে। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত বিচারক আইরিন পারভীন বিচার বিভাগীয় মনোভাব…
বাংলার ভোর প্রতিবেদক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। রোববার বিকেলে ‘সর্বস্তরের যশোরবাসী’র ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে এক বিশাল বিক্ষোভ ও শোক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী শত শত মানুষের কণ্ঠে ছিল সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান এবং নেতার বিয়োগে গভীর শোক। বিকেল ৪টার দিকে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নারী ও শিশুদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ চলাকালীন অনেক নারী ও শিশুকে বুকে হাত দিয়ে অঝোরে কাঁদতে দেখা যায়। যা উপস্থিত অন্য ব্যক্তিদের মনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর যশোরে সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিটি ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে (এম এম কলেজ) এই কর্মসূচি পালন করেন অধিকারকর্মী জান্নাতুল ফাতেমা। অবস্থান কর্মসূচি চলাকালীন এক বিবৃতিতে জান্নাতুল ফাতেমা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয় এটি মানবতার বিরুদ্ধে যুদ্ধ। প্রতিদিন আমাদের মা, বোন, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ অন্যের পরিবার আক্রান্ত হচ্ছে, কাল আমাদের নিজেদের পরিবারও হতে পারে। তাই নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থেই এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি দল-মত নির্বিশেষে যশোরের সর্বস্তরের…
