Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির হোতা আবুল খায়ের বাবু ওরফে স্প্রে বাবু (২৬) পুলিশের অভিযানে আটক হয়েছে। থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার রাতে তাকে উপজেলার গৌরিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার অন্যতম সহযোগী জাহাঙ্গীর হোসেনকেও (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক কেমিক্যাল, টর্চলাইট, সিরিঞ্জসহ মাস্টার ‘কি’ বা চাবি উদ্ধার করা হয়। সোমবার রাত ১০টার দিকে শ্যামনগর থানায় সংবাদ সম্মেলন করে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজিব হোসেন জানান কৌশলে মানুষের বাড়িতে ঢুকে খাবারে চেতনানাশক কেমিক্যাল স্প্রে করতেন বাবু ও তার সহযোগীরা। পরবর্তীতে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ার সুযোগ নিয়ে ঘরের তালা কিংবা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কওছার আলী। প্রধান অতিথি ছিলেন ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সদস্য ফজলু রহমান মোল্যা, সমাজসেবক হাবিবুর রহমান শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, মধ্যকুল আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আঁধারে জানালার রড ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা হাসপাতালের অফিস কক্ষে থাকা আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্রসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলার দুইটি অফিসকক্ষে এ ঘটনা ঘটে। প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (২৯ ডিসেম্বর) অফিস শেষ করে অফিস কক্ষ তালা বদ্ধ করে যাওয়ার পর সকালে অফিস খুলে দেখি জালানোর রড ভাঙ্গা। পরে ঘরে ঢুকে দেখা যায় আমার অফিসের চারটি ও পাশের রুমের পাঁচটি আলমারি ভাঙ্গা। সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে আছে। অফিসে কোন নগদ টাকা ছিল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ ও যশোর-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা না নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় মঙ্গলবার প্রেসক্লাব যশোরে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ মনোনীত যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী জেসিনা মুর্শীদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তারা সশরীরে রিটার্নিং অফিসারের কক্ষে উপস্থিত হন। সন্ধ্যা ৫টার পর জানানো হয় যে অপেক্ষমাণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেও পাঁচ দলের ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। এ জন্য মনোনয়নপত্র জমাদানের সুযোগ চেয়ে সোমবার সন্ধ্যায় যশোর জেলা রিটার্নিং অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন তারা। লিখিত আবেদনে তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসেও তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি যশোর-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ ও মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি যশোর-৫ আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) যশোর-৪ আসনের প্রার্থী আবু মুছা, গণঅধিকার পরিষদের নেত্রী যশোর-৬…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি ব্যাংক ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল)-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমের অংশ হিসেবে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে ক্যারিয়ার গাইডলাইন, কুইজ সেশন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্ন ২০২৫’ কর্মসূচির আওতায় অংশগ্রহণমূলক ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ সেশন পরিচালনা করা হয়। এতে ইবিএল মিশন বাংলাদেশ টিমের সদস্য মিজানুর রহমান, রাসেল হোসেন পাটওয়ারি, সাদমান মুস্তফা এবং এ. এ. এম. আফসারুর রহমান ও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর…

Read More

কালিগঞ্জ সাংবাদদাতা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল আজিজ আল কাদেরীর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০ টা সময় ফলাফল প্রকাশ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রহমতুল্লাহ, নাত শরিফ পরিবেশন করেন হাফেজ মারুফ বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার হাবিবউল্লাহ বাহার, সাবেক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক, নুর আহমেদ সুরুজ, শওকত আলী ঢালী, নুরুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ আল কাদেরী, মাওলানা আব্দুল মমিন আলী, শহিদুর রহমান, শামছুর রহমান, মতিয়ার রহমান মোড়ল, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন, চালতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রবিউল হোসেন, ব্যবসায়ী হাবিবুর রহমান, চীন বাংলাদেশ কালচারালের সাবেক পরিচালক আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষক বজলুর রহমান, ব্যবসায়ী মনিরুজ্জামান লাল্টুসহ বিদ্যালয়ের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ব্রহ্মরাজপুর এবং তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান, বেতনা যুব উন্নয়ন সংস্থার সেক্রেটারি সাকিব হাসান, কর্ণফুলী যুব সংঘ সদস্য শাহনাজ পারভীন ও সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য সিহাব সিদ্দিকী, ঐক্য যুবসংঘের জুবায়ের আহমেদ ও স্বপ্নসিঁড়ি যুবসংঘের রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী (শেখপাড়া) এলাকায় অবস্থিত “শিকদার ট্রেডিং” নামক ইজিবাইক ও ব্যাটারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনায় ট্রাকসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চুরি যাওয়া ইজিবাইক ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এরশাদ শিকদারের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পর দিবাগত রাত সোয়া তিনটার দিকে জনৈক ইউসুফ শিকদার ফোনে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি দেখতে পান, একটি ট্রাকসহ ৩/৪ জন লোককে স্থানীয় জনতা চোর সন্দেহে আটক করে রেখেছে। পরে ট্রাকের ভেতরে তার দোকানের ৫টি পুরাতন ইজিবাইক ব্যাটারি…

Read More