কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ সামগ্রি প্রদান করা হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জনপ্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার তেল, ১ কেজি সেমাই, আধা কেজি লাচ্ছা ও ১ কেজি চিনি প্যাকেজ আকারে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিন্দুর প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা, প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, হিসাব রক্ষক অফিসার অমিও কুমার মন্ডল, সহকারী প্রোগ্রাম অফিসার রুবিয়া…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে সুবিধাবঞ্চিত ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে সরকার গ্রুপের সহযোগিতায় ও সাদা কাগজ ফাউন্ডেশনের আয়োজনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ ঈদ সামগ্রী বিতরন করা হয়। সাদা কাগজ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ সংগঠনের পাশে থেকে কলঙ্ক মুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন। সরকার গ্রুপের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ। আমন্ত্রিত অতিথি ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এ সময় আরো উপস্থিত ছিলেন সাদা কাগজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুর রহমান, সহ সভাপতি শেখ জিলানী,…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটায় খেলার মাঠে ধানক্ষেতের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘণ্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে মৎস্যঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের…
শালিখা সংবাদদাতা মাগুরা শালিখার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে, ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৪ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ৬ হাজার ৭শত ৪৬জনকে বিনামূল্যে ১০ কেজি করে ৩দিন ব্যাপি চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে গতকাল। প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার প্রকাশ কুমার চক্রবর্তী, চেয়ারম্যান সিরাজউদ্দীন মন্ডল, সচিব কাঞ্চন বিশ্বাস, ইউপি সদস্য বাবর আলী, জাকির মন্ডল, কামরুজ্জামান, আ. কাদির বিশ্বাস, কোহিনুর রহমান, শামসুর রহমান, অসিত কুমার, রিয়াজ মোল্যা, খায়রুল মল্লিক প্রমুখ। অন্যদিকে ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের আয়োজনে, ৫হাজার ৩শত জনকে বিনামূল্যে ১০ কেজি করে ৩ দিন ব্যাপি চাল বিতরণ উদ্বোধন…
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে শনিবার সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক জয় সাহা, অতিরিক্ত সাধারণ স¤পাদক নূরুল ইসলাম খান, খেলোয়াড় জাহিদ হোসেন প্রমুখ। বক্তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ও কেশবপুরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন আলোচনা করেন।
আয়ুব খান, কেশবপুর কেশবপুরের কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির উপর নির্মিত ‘নিরিবিলি ভাসমান কফি হাউজ’র যাত্রা শুরু হয়েছে। উপজেলার সুফলকাটি ইউনিয়ন চেয়ারম্যান এসএম মুনজুর রহমান শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কফি হাউজের উদ্বোধন করেন। উদ্বোধনের দিন থেকেই কফি হাউজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। কফি হাউজের পরিচালক উদ্যোক্তা রাজিকুল ইসলাম রাজুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক আনন্দ কুমার রায়, শিক্ষক সমীর মুখাজি, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর মোল্লা ও সাবেক মেম্বার মাহাবুর রহমান। কফি হাউজে বেড়াতে আসা উপজেলার কলাগাছি এলাকার ইসরাফিল হোসেন বলেন, জায়গাটা অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য, বিশুদ্ধ বাতাস সব কিছু মিলিয়ে এক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনও হাতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণ করেছে। শনিবার বেলা ১১টার দিকে ওই সড়কের একটি বেসরকারি সার গোডাউনের সামনে এই ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (দমকল বাহিনীর) দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে শত শত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পুলিশের একাধিক টিম প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে খুলনা মেডিক্যাল কলেজের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ছ-৭১-০৮৬৯) যশোর শহরের দিকে যাচ্ছিল । হঠাৎ করেই তাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি নিম্নমানের সামগ্রী দিয়ে বিধিবহির্ভুতভাবে নির্মিত হচ্ছে জননেত্রী প্রধানমন্ত্রীর উপহার শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। এ ঘটনায় বাংলার ভোরসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। গত ৬ এপ্রিল সকাল দশটায় সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, খুলনা ডিভিশন-২ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সাতক্ষীরায় কর্মরত উপ সহকারী প্রকৌশলী তানজির হোসাইন ও ঠিকাদার মিজানুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকগণ, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, মসজিদের ইমাম ও সুধীজন। পরিদর্শনে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে এমপি মহোদয় মসজিদের কার্যক্রম দেখভাল করার জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন…
রাজগঞ্জ প্রতিনিধি মনিরামপুর উপজেলা রাজগঞ্জ নেংগুড়াহাটের বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে নানা গুণে ভরা ভেন্না হতে পারে ভোজ্যতেলের প্রাকৃতিক ও নিরাপদ উৎস। জানাযায় আমাদের দেশে লাল ও সবুজ দু’টি স্থানীয় জাতের ভেন্না যত্রতত্র দেখা যায়। ভেন্না বহুবর্ষজীবী উদ্ভিদ। ভেন্না গাছ সাধারণত ১০ থেকে ১৫ফুট পর্যন্ত উঁচু হয়। চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী ফারহানা ফেরদৌসে জানান, আমাদের দেশের মাটি ও আবহাওয়া ভেন্না চাষের জন্য অত্যন্ত উপযোগী। অন্যান্য তেল বিজের তুলনায় এর উৎপাদন খরচ নেই বললেই চলে এবং তবে ফলনও বেশি। আড়াই কেজি ভেন্না বিজে প্রায় এক লিটার তেল পাওয়া যায়। কিন্তু সয়াবিন যুগের আগ্রাসন আর মানুষের অবহেলায় কেউ বুঝতে পারে না ভেন্নার গুণাগুণ।…
বাংলার ভোর ডেস্ক যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। এদিন মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।…
