বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় স্বর্ণালংকার ও টাকাসহ ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। ৩ এপ্রিল রাতে এই ঘটনার পরদিন পুলিশ কনস্টেবল ইমরান হোসেন অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। ইমরান হোসেন মামলায় বলেছেন, তিনি যশোর পুলিশ লাইনসের রিজার্ভ অফিসে কর্মরত আছেন। শহরের টালিখোলা এলাকার খলিলুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে স্ত্রীসহ বসবাস করেন। কয়কদিন আগে তার স্ত্রী মোনালিসা হক আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে ডিউটি পালনের উদ্দেশ্যে বের হন ইমরান হোসেন। ৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে মেইন গেটের দরজা খুলে ভিতরে গিয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে। ২০০৮ সালের ৮ মার্চ জয়তী সোসাইটি ১১৩ জন দুঃস্থ, অবহেলিত ৬০ ঊর্ধ্ব মায়েদের নিয়ে শুরু করে ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি। বর্তমানে এই কর্মসূচীর মায়ের সংখ্যা ৪০০ জন। “বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম।” এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সমাজের বিভিন্ন হৃদয়বান ব্যক্তি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচীর বাস্তবায়ন কমিটি এই বয়ষ্ক মায়েদের পাশে দাঁড়ায়। ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম’ এই উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সমাজের বিভিন্ন হৃদয়বান ব্যক্তি, সরকারি বেসরকারি…
বাংলার ভোর প্রতিবেদক বুধবার যশোর শহরের লালদীঘির পূর্ব পাড়ে এক্সক্লুসিভ মোবাইল শোরুম মোবাইল প্লানেট এর উদ্বোধন করা হয়েছে। ফিতা ও কেক কেটে শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দেশসেরা মোবাইল ব্রান্ড ভিভো’র বস সিএসএম মি. জ্যাকি, সিআরএম কেসি জুলি, আরএসএম তানজিন হাসান, এএসএম মি. শাওন এবং নির্বাহী কর্মকর্তা মি. ইব্রাহিম। উদ্বোধনকালে কোম্পানি প্রতিনিধিরা মোবাইল প্লানেট স্বত্বাধিকারীকে কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান। নিউজে ভিডিও দেখতে লিংকে কিক্ল করুর
বাংলার ভোর প্রতিবেদক জেলা প্রশাসন যশোর ও সমাজসেবা কার্যারয়ের আয়োজনে গতকাল সরকারি শিশু পরিবারের ইফতার ও ঈদ পোশাক বিতরণ করা হয়। যশোর সদর উপজেলার শংকরপুরে অবস্থিত সরকারি শিশু পরিবারের (বালিকা) আয়োজিত এ অনুষ্ঠানে ছোট্ট সোনামণিদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।এ সময় জেলা প্রশাসক শিশু পরিবারের ৫৪ জন নিবাসীর মাঝে ঈদ পোশাক বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।
রিজাউল করিম, সাতক্ষীরা প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা থাকার পর গণগ্রন্থাগারমুখী হচ্ছে না মানুষ। এতে করে ক্রমেই পাঠক কমছে সাতক্ষীরা সরকারি গণগ্রন্থাগারে। গণগ্রন্থাগারের আলমারীগুলোতে অলস পড়ে আছে নানা প্রকারের বই। সরজমিনে বেলা ১১টার দিকে গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় সাত থেকে আটজন পাঠক বই পড়ছেন। যেখানে এক সাথে ১০৫ জন পাঠকের বসে বই পড়ার সুব্যবস্থা রয়েছে। পাঠকদের তদারকির জন্য স্টাফ রয়েছে তিনজন। গণগ্রন্থাগারে পাঠক কমে যাওয়ার কারণ হিসেবে বইপত্রের ডিজিটাল ভার্সন সহজলভ্য হওয়াকে যেমন দায়ি করা হচ্ছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিকেও দায়ি করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে, প্রকৃত পাঠকরা গণগ্রন্থাগারে না আসলেও পড়া থেকে পিছিয়ে নেই। তারা এখন অনলাইনেই প্রয়োজনীয় সব বই পড়তে…
কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বিনামূল্যে বিজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ওই বিজ এবং সার দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরনময় সরকার প্রমুখ। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে…
বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এ সময় বাহাদুরপুর গ্রামের কেসমত আলী (৩৮) কে আটক করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির স্বীকারোক্তি মতে, বাগানের ভেতর শুকিয়ে যাওয়া ডোবার মধ্যে থেকে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে জব্দকৃত ফেনসিডিলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা…
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলায় ৫৮ জন। এছাড়া খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪ জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন। বৃহস্পতিবার সকালে শ্যামনগর মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে ৫৪ জনকে এএসপি আবু হাসানের নেতৃত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সাথে ছিলেন ডিএডি রিয়াজ, এস আই প্রসেঞ্জিত ও সঙ্গীয় ফোর্স। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি, গুড়া…
সাতক্ষীরা সংবাদদাতা মওসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশিরভাগ আমবাগান। চাষিরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ। বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষিরা। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন আম চাষী ইদ্রিস আলী। এ সময় বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ…
অভয়নগর সংবাদদাতা বুধবার দুপুরে যশোরের অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য নিহত ঘাট শ্রমিক কাইয়ুমের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি নিহতের পরিবারের হাতে তিন লাখ টাকা অনুদান তুলে দেন। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি…
