বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৩৬ তম মাসিক সাহিত্য সভা ও ইফতার মাহফিল শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়। শহরের পোস্টঅফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ড. সবুজ শামীম আহসান, যশোর শিক্ষাবোর্ডের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, বিএসপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলাম, কবি সুরাইয়া শরীফ, কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি, মুক্তিশ্বেরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, টিপু সুলতান, এম এন এস তুর্কি, শরিফুল আলম। সংগঠনের সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য যে সকল আবেদনকারীর ছবি সেলফি অথবা উভয়টি জিএসটির ফটো গাইডলাইন অনুযায়ী গৃহিত হয়নি, তাদেরকে আগামী ০৮.০৪.২০২৪ থেকে রাত ১০টার মধ্যে অবশ্যই জিএসটির ফটো গাইডলাইন অনুসরণ করে প্রযোজ্য ক্ষেত্রে ছবি সেলফি অথবা উভয়টি আপলোড সম্পন্ন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যথায় ভর্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের কোন প্রকার সুযোগ থাকবে না। উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলার ভোর প্রতিবেদক মাদক মামলায় যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঝিকরগাছার আব্দুল করিমকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে বেনাপোলের দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আব্দুল করিম ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা। র্যাব-৬ যশোর ক্যাম্প জানিয়েছে, গ্রেফতার আব্দুল করিম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। ২০১০ সালের ২২ জুন ঝালকাঠি জেলা থেকে তিনি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক হন। এ ঘটনার মামলার পর তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এ সময় তিনি পলাতক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। একই গ্রামের হারুনের ছেলে শাহাদৎ হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এই মামলাটি করেছেন। আসামিরা হলেন, নালিয়া গ্রামের পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), দুলালের ছেলে টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)। বাদী শাহাদৎ হোসেন মামলার এজহারে বলেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শতক জমি আসামিরা জোর করে দখলে নিয়ে নিতে চায়। সে কারণে তাদের সাথে…
♦কমিটির সভাপতিসহ মুসল্লিদের ওপর হামলা মারপিট আহত-৮ বাংলার ভোর প্রতিবেদক যশোরে মসজিদ কমিটির সেক্রেটারি কায়েম উদ্দিনের নারী কেলেঙ্কারি ফাঁস করায় ৮ মুসল্লিকে মারপিট করা হয়েছে। গতকাল শুক্রবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বটতলা জামে মসজিদে এই ঘটনাটি ঘটেছে। এই নিয়ে এলাকায় টানটান উত্তেজনা ডিবরাজ করছে। স্থানীয়রা জানিয়েছে, গতকাল শুক্রবার জুম্মার নামাজ বাদ যশোর সদরের ফতেপুর বটতলা জামে মসজিদ কমিটির সভাপতি, সাবেক মেম্বার ও মুসল্লীরা দাবি করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বর্তমান মেম্বার কায়েম উদ্দিন দীর্ঘদিন যাবত বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তার একাধিক নারী কেলেঙ্কারিতে স্বামী সংসার হারিয়ে সর্বস্বান্ত হয়েছে অনেক মেয়েরা। স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে একাধিকবার বিয়ে ও একাধিকবার তালাক…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ পবিত্র ঈদ-উল ফিতর সমাগত। উৎসব আনন্দে নতুন পোশাকের জন্য নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের মানুষ ছুটছেন ফুটপাতের দোকানে। সাধ্যের মধ্যে সাধের পোশা কিনে বাড়ি ফিরছেন। নতুন পোশাক পেয়ে খুশি প্রিয়জন। বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় খুশি ফুটপাতের অস্থায়ী দোকানের ব্যবসায়ীরাও। যশোর শহরের মুজিব সড়ক, দড়াটানা এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতের দোকানে বিকেল থেকে অল্প অল্প করে ক্রেতা সমাগম বাড়তে থাকে। ইফতারের পর পুরোদমে বেচাকেনা শুরু হয়। সাধারণত মুজিব সড়কের দু’পাশে ফুটপাতে বসা এই সব দোকানে ৩০ থেকে ৩শ’ টাকা মূল্যের পোশাক বেশি পাওয়া যায়। তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ঈদের প্রিয় পোশাকটি এখান থেকেই ক্রয় করতে হয়। দিনমজুর, খেটে খাওয়া মানুষেরা…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে ঈদ সামনে রেখে বেড়েছে আতর, সুরমা বিক্রি। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের কেনাকাটার মধ্যে বড় একটি বাজেট রাখেন আতর, সুরমা, টুপি, পাঞ্জাবি, পাজামা, জায়নামাজ ও তসবীহ কেনার জন্য। প্রতিবছর ঈদের আগে অন্যান্য কেনা কাটার সাথে একটু সুগন্ধি, সুন্দর একটা টুপি, দৃষ্টিনন্দন জায়নামাজ না কিনলে ঈদের কেনাকাটা যেন অপূর্ণ থেকে যায়। ইসলামের দৃষ্টিতে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ইসলাম ধর্মের প্রচারক ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (স.) সুগন্ধি ব্যবহার করতেন। সেই ধারাবাহিকতায় নবীর সুন্নত চর্চা করতে গিয়ে মুসলিম ধর্মের আনুসারিরা আতর, সুরমা ব্যবহার করে থাকেন। যশোরের বাজার ঘুরে দেখা গেছে, বড় বড় মসজিদ ও মার্কেটের সামনে অস্থায়ী দোকানে বিক্রি…
বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার ৪ এপ্রিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সদস্যরা সদর উপজেলার বেজপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে। এসময় আবির ফার্মেসিকে ৩৭ (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা/ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রি) ধারায় তিন হাজার টাকা ও মহাপ্রসাধনালয়কে ৩৭ (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা) ধারায় দুই হাজার টাকা মোট দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কাজের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বড়বাজারে বিভিন্ন জুতার শো-রুম পরিদর্শন করে দেশীয় পণ্যকে বিদেশি পণ্য বলে ভোক্তা-সাধারণদের প্রতারিত না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় স্বর্ণালংকার ও টাকাসহ ৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। ৩ এপ্রিল রাতে এই ঘটনার পরদিন পুলিশ কনস্টেবল ইমরান হোসেন অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। ইমরান হোসেন মামলায় বলেছেন, তিনি যশোর পুলিশ লাইনসের রিজার্ভ অফিসে কর্মরত আছেন। শহরের টালিখোলা এলাকার খলিলুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে স্ত্রীসহ বসবাস করেন। কয়কদিন আগে তার স্ত্রী মোনালিসা হক আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ২ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে ডিউটি পালনের উদ্দেশ্যে বের হন ইমরান হোসেন। ৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে ডিউটি শেষে বাসায় ফিরে মেইন গেটের দরজা খুলে ভিতরে গিয়ে…
বাংলার ভোর প্রতিবেদক মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে। ২০০৮ সালের ৮ মার্চ জয়তী সোসাইটি ১১৩ জন দুঃস্থ, অবহেলিত ৬০ ঊর্ধ্ব মায়েদের নিয়ে শুরু করে ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি। বর্তমানে এই কর্মসূচীর মায়ের সংখ্যা ৪০০ জন। “বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম।” এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সমাজের বিভিন্ন হৃদয়বান ব্যক্তি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে জয়তী সোসাইটির ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচীর বাস্তবায়ন কমিটি এই বয়ষ্ক মায়েদের পাশে দাঁড়ায়। ‘বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বয়স্কদের জন্য নিরাপদ আনন্দ আশ্রম’ এই উদ্দেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সমাজের বিভিন্ন হৃদয়বান ব্যক্তি, সরকারি বেসরকারি…
