রাজগঞ্জ প্রতিনিধ মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই হাজার ১৫০টি কার্ডের বিপরীতে অতিদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। এ সময় চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। ওয়ার্ড অনুযায়ী পৃথকভাবে এ চাল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের সচিব বিল্লাল হোসেন, ট্যাগ অফিসার মারুফুল হক ও হাবিবুর রহমান, মেম্বার মশিউর রহমান, মেম্বার সাইফুল্লাহ…
Author: banglarbhore
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চর-কোটাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। সাগর শেখ লোহাগড়া উপজেলার চর-কোটাকোল গ্রামের বাসিন্দা। তিনি জাহাজে চাকরি করতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাকোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী ছিলো। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে…
অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বিধবা বৃদ্ধা ছবিরনকে (৭০) সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএমআবু নওশাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষযটি দেখে স্বল্প সময়ের মধ্যে ওই বৃদ্ধার কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য, ওষুধ ও ঘর নির্মাণ সামগ্রি। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বৃদ্ধা ছবিরনের স্বামী ও এক পুত্র বেশ কিছুদিন আগে মারা যান। সম্বলহীন হয়ে পলিথিন টাঙিয়ে তিনি বসবাস করা অবস্থায় দেখা দেয় খাদ্য ও ওষুধের অভাব। এরই মধ্যে দুই দিন আগে তার জীর্ণ ঘরের ছবিসহ ফেসবুকে প্রকাশ পায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের দৃষ্টিগোচর হলে তিনি ছুটে যান তার বাড়িতে। তার বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা…
♦শহিদদের স্মরণে স্মারক স্মৃতিস্তম্ভ চায় পরিবারগুলো বাংলার ভোর প্রতিবেদক আজ ৪ এপ্রিল যশোরের গণহত্যা দিবস; মহান মুক্তিযুদ্ধে যশোরের ইতিহাসের নৃশংসতম দিনগুলোর অন্যতম। ১৯৭১ সালের এই দিনে যশোরে মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শহরজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে এদিন পাকহানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের শিকার হন যশোরের রাজনীতিক, শিক্ষক, ছাত্র ও পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ। সেই দিনের গণহত্যায় ৫১ জনের নিহতের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি ছিল। স্বাধীনতার ৫৩ বছর পর এ বছর (২০২৪) ২৪ মার্চ কয়েকজনকে শহীদ বুদ্ধিজীবীর তালিকায় স্থান দেয়া হয়েছে। তবে বাকিরা পাননি কোনো স্বীকৃতি। নেই কোনো স্মৃতিস্মারকও। ওই দিনের শহীদদের…
বাংলার ভোর প্রতিবেদক দেশের ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ দাঁড়ায় এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই তালিকায় রয়েছে যশোরের চৌগাছার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন পরে হলেও বিদ্যালয়ের নাম পরিবর্তন হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ এর নীতি ৪(ক) ও ৫ অনুযায়ী ২৪৭টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ঢাকারোডস্থ বায়তুল মামুন মসজিদের ক্যাশিয়ারকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে মসজিদ কমিটির দুই সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার ঢাকা রোডস্থ বায়তুল মামুন মসজিদের ক্যাশিয়ার পূর্ব বারান্দীপাড়া মোল্যাপাড়ার এএফএম আবু বকর বাদী হয়ে আদালতে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্টে ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, পূর্ব বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় এলাকার শান্ত, পূর্ববারান্দীপাড়া ঢাকা রোড এলাকার বাসিন্দা মসজিদ কমিটির সহসভাপতি কামরুল ইসলাম ও বারান্দী মোল্যাপাড়ার বাসিন্দা মসজিদ কমিটির সদস্য শামছুল আলম স্বপন। মামলার অভিযোগে জানা গেছে, ঢাকা রোডস্থ বায়তুল মামুন মসজিদের উন্নয়ন কাজ চলছে। উন্নয়ন কমিটির সদস্য কামরুল ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা ও দুই ছেলে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের শাহাদৎ হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন। আসামিরা হলেন, নালিয়া পূর্বপাড়ার সোহরাব হোসেন (৫৮) ও তার দুই ছেলে রাজু হোসেন (৩৮), জুবায়ের হোসেন বিটু (৩০), টুটুল হোসেন (৩৭) ও রাসেল (৩০)। এজাহারে শাহাদৎ উল্লেখ করেছেন, আসামিদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কেনা ৯ শতক সম্পতি আসামিরা জোর করে নিয়ে নিতে চায়। সে কারণে তাদের সাথে বিরোধ। গত ২৯ মার্চ সকাল ৯টার দিকে আসামিরা তাদের জমিতে আধাপাকা ঘর নির্মাণ…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে পরীক্ষার কক্ষে নকল নিয়ে ধরা পড়ার পর সুইসাইড নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা তদন্তে গতকাল সরেজমিন গোপালপুর স্কুল এন্ড কলেজে আসেন জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় তদন্ত কর্তাদের উপস্থিতিতে দুপুরে শিক্ষার্থীর স্বজন, কলেজের শিক্ষার্থীসহ বহিরাগতরা কলেজ অধ্যক্ষ রেজাউল করিমের উপর হামলা করে। প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বাধা দিলে হামলাকারীরা অধ্যক্ষের কক্ষে ঢুকে তার উপর জুতা ও পচা ডিম ছুড়ে মারাসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে অন্তত ১৫ জন শিক্ষক কর্মচারী মারপিটের শিকার হয়েছেন। হামলার সময় দুই তদন্ত কর্মকর্তা অধ্যক্ষের কক্ষে অবরুদ্ধ ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে…
সাতমাইল (যশোর) প্রতিনিধি মঙ্গলবার যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইউপি সদস্য শহিদুল ইসলাম লিখনকে সভাপতি ও শাহারুক হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার বিকেলে বারীনগর কাঁচা বাজার এলাকায় আয়োজিত সভায় বর্তমান সভাপতি শহিদুল ইসলাম লিখনের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মেহেদি হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন খান, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকারী সভাপতি রবি সিদ্দিকী, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মীর আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগ…
বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের আলমগীরের পরিবারের সাথে চাচাত ভাই আলাউদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। তার জের ধরে আলাউদ্দিন গায়ের জোরে আলমগীরের জমির গাছ কেটে বসতবাড়ির সীমানা পাচিল নির্মাণ করছে এমন খবরে আলমগীর ও তার মা মরজিনা বেগম আলাউদ্দিনের কাছে জানতে চায়। আলাউদ্দিন মারমুখি হয়ে ওঠে এবং কোনকিছু উত্তর না দিয়ে আলমগীর ও তার মাকে পেটানো শুরু করে। একপর্যায়ে প্রাচীরের কাজে নিয়োজিত রাজমিস্ত্রির হাতে থাকা হাতুড়ি দিয়ে মারাত্মক আহত করে আলমগীরসহ তার পরিবারের ৫ সদস্যকে। এ সময় আলাউদ্দিন ও তার শ্যালক সুইট, কামাল, রিপন, স্ত্রী শিরিন আক্তার সুমিসহ সবাই মিলে আলমগীরের পরিবারের উপর…
