কেশবপুর প্রতিনিধি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর এলাকা পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের উদ্যোগে গরীব-অসহায়, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ৫ শতাধিক মানুষের মাঝে তেল, চাল, ডাউল, চিনি ও সেমাই বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, কোষাধ্যক্ষ শামসুর রহমান,…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা কোমরে বিশেষভাবে লুকিয়ে ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ আমজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমজাদ হোসেন খোকন কালিয়ানী গ্রামের বাসিন্দা। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপি’র সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার প্রাক্কালে বিজিবি তাকে আটক করে।…
বাংলার ভোর প্রতিবেদক বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, বেনাপোল পুটখালী চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি প্রথমে শার্শা উপজেলার কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে একশত মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন। পরে তিনি সীমান্ত রাস্তা হয়ে বেনাপোল আইসিপি ক্যাম্প বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বিজিবি পাসপোট যাত্রী চেকিংয়ের স্ক্যানার মেশিন টা ঘুরে দেখেন এবং বেনাপোলের পুটখালী চরের মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর…
বাংলার ভোর প্রতিবেদক ফিলিস্তিতে দখলদার-গণহত্যাকারী ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিস্কার ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আয়োজনে গতকাল বেলা ১১টায় যশোর টাউন হল ময়দানে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গণহত্যা ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশন করে উদীচী যশোরের শিল্পীরা। এরপর কবিতা পাঠ করে উদীচীর আবৃত্তি শিল্পী কাজী শাহেদ নওয়াজ। এরপর এক সংক্ষিপ্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপত্বি করেন প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আহ্বায়ক প্রফেসর ইসরারুল হক। অনুষ্ঠান পরিচালনা ও শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক মফিজুর রহমান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন। রাবার বুলেটে আহত বাবু মিয়া ও ডালিম হোসেন বেনাপোলের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তারা মাদক কারবারির সাথে জড়িত বলে জানিয়েছে বিজিবি। ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিল দৌলতপুর সীমান্তে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর রাবার বুলেট বর্ষণ করে। সীমান্তে টহলরত…
নড়াইল প্রতিনিধি বুধবার বেলা ৩টার দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ার বিলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। এর আগে দেড়টার দিকে যশোর বিমান বন্দর থেকে উড্ডয়ন করে পিটি ৬-২৭২০ মডেলের বিমানটি। পরে ইঞ্জিন ফেইলের কারণে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় বিমানটি দেখতে আসপাশের জনতা ভিড় জমায়। প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ নামে এক যুবক জানান, বিমানটি ধান ক্ষেতের মধ্যে অবতরণের পর ভেতর থেকে দু’জন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন। স্থানীয় বাসিন্দা রুবেল শেখ জানান, লাল হলুদ রঙের বিমানটি হঠাৎ ধানের ক্ষেতে এসে পড়ে। আগে সরাসরি বিমান দেখিনি তাই দেখতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা ও চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সময় টিভির যশোরের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা জানান, বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি নাগরিকের ছবি সংগ্রহ করতে হাসপাতালে যান। এ সময় আহত ওই দুই ব্যক্তির ছবি নিতে গেলে পুলিশ সদস্য হাফিজ ও রবিউল তাতে বাধা দেন। এমনকি চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদকে গলা টিপে দেয়ালে ঠেসে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে একজনের মৃত্যুজনিত ও ৯ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অধিদফতর (পিআইডি) খুলনার উপ-প্রধান তথ্য কমকর্তা এএসএম কবীর। স্বাগত বক্তব্য দেন জেইউজের সাধারণ সম্পাদক এইচআর তুহিন। জেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুলের পরিচালনায় চেক পাওয়াদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হৃদরোগে আক্রান্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জিলা স্কুলের জনপ্রিয় শিক্ষক মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে যশোরের বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসরে যাওয়া মহিউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, যশোর জিলা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ ১ এপ্রিল রাতে যশোর শহরের নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে…
♦একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক যশোরের ইকবালের বৃৃদ্ধা মা বাংলার ভোর প্রতিবেদক একমাত্র ছেলেকে হারিয়ে ষাটোর্ধ মা সুফিয়া বেগম নির্বাক। ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিক ইকবাল হোসেনের মৃত্যুতে শুধু কাঁদছেন আর বুক চাপড়াচ্ছেন। মঙ্গলবার ঘটনাটি জানার পর থেকেই কোনো দানাপানি মুখে নেননি মা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার একমাত্র ছেলে আর ফিরবেন না। কথা ছিল ঈদের ছুটিতে ছেলে বাড়িতে আসবে। কিন্তু সেই আসা আসবে; কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন নির্মাণের জন্য সড়কে রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি তেল বোঝাই লরি। এ সময় তেল বোঝাই লরিটিতে দাউ দাউ করে আগুন…
