অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার ভাটবিলাতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার মুন্সী এন্টারপ্রাইজ। শুক্রবার ভাটবিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা সুন্দলী একাদশকে ১-০ গোলে পরাজিত করে।
খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে নগদ ১৫ ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকা দেয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন্সী এন্টারপ্রাইজ সাতক্ষীরা একাদশের শরিফুল ইসলাম।
খেলা শেষে প্রধান অতিথি অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দেবব্রত মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ বিশ্বাস, ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাক অমর বিশ্বাস প্রমুখ।
শিরোনাম:
- যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
- যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
- আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
- তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালনে বাগআঁচড়ায় প্রস্তুতি সভা
- চৌগাছায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ
- যশোরে খ্রিস্ট ধর্মের ‘কবর আশীর্বাদ দিবস’ পালিত
- মহেশপুরে অসহায় ও অসুস্থদের মাঝে এমপির চেক বিতরণ