বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা ও চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর হামলা চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের দুই সদস্য ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালায়। বুধবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। সময় টিভির যশোরের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা জানান, বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি নাগরিকের ছবি সংগ্রহ করতে হাসপাতালে যান। এ সময় আহত ওই দুই ব্যক্তির ছবি নিতে গেলে পুলিশ সদস্য হাফিজ ও রবিউল তাতে বাধা দেন। এমনকি চিত্র সাংবাদিক আবুল কালাম আজাদকে গলা টিপে দেয়ালে ঠেসে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে বুধবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে একজনের মৃত্যুজনিত ও ৯ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অধিদফতর (পিআইডি) খুলনার উপ-প্রধান তথ্য কমকর্তা এএসএম কবীর। স্বাগত বক্তব্য দেন জেইউজের সাধারণ সম্পাদক এইচআর তুহিন। জেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুলের পরিচালনায় চেক পাওয়াদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হৃদরোগে আক্রান্ত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জিলা স্কুলের জনপ্রিয় শিক্ষক মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে যশোরের বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসরে যাওয়া মহিউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, যশোর জিলা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ ১ এপ্রিল রাতে যশোর শহরের নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে…
♦একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক যশোরের ইকবালের বৃৃদ্ধা মা বাংলার ভোর প্রতিবেদক একমাত্র ছেলেকে হারিয়ে ষাটোর্ধ মা সুফিয়া বেগম নির্বাক। ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিক ইকবাল হোসেনের মৃত্যুতে শুধু কাঁদছেন আর বুক চাপড়াচ্ছেন। মঙ্গলবার ঘটনাটি জানার পর থেকেই কোনো দানাপানি মুখে নেননি মা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার একমাত্র ছেলে আর ফিরবেন না। কথা ছিল ঈদের ছুটিতে ছেলে বাড়িতে আসবে। কিন্তু সেই আসা আসবে; কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন নির্মাণের জন্য সড়কে রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি তেল বোঝাই লরি। এ সময় তেল বোঝাই লরিটিতে দাউ দাউ করে আগুন…
বাংলার ভোর প্রতিবেদক ঈদের আগে বেড়াতে এসে সৎমায়ের হাতে খুন হয়েছে শিশু জোনাকি। লাশ উদ্ধারের ১০ ঘন্টা পর হত্যার দায় শিকার করেছে সৎমা নার্গিস বেগম। এরপর তাকে ঘটনাস্থল নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখেছে পুলিশ। ‘ঘাতক’ নার্গিস জানিয়েছেন, স্বামী শাহীন তিন তিনবার তার গর্ভের সন্তান নষ্ট করেছে। এই ক্ষোভে তিনি জোনাকিকে শ্বাসরোধে হত্যা করেছেন। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকির (৯) লাশ উদ্ধার করা হয়। মৃতের মুখ, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় ওই মেয়েটির…
সাতক্ষীরা প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রতিবছরের মত এবারও ঈদ সামগ্রি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ হল রুমে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা এবং জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শেখ আবিদ হাসান, বিশিষ্ট ক্রীড়াবিদ ফজলুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে হাফেজ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার ইন্টারন্যাশনাল চ্যারিটি এলাইন্স (আই.সি.এ) অর্থায়নে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় ২শত হাফেজ (কোরআনের পাখি), গরীব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। তাদের মাঝে শাড়ি/লুঙ্গি, সেমাই, চিনি, বাদাম, কিসমিসসহ প্যাকেজ হিসেবে ঈদসামগ্রি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল, পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান, সোহানুর রহমান, মেহেদী হাসান, রবিউল ইসলাম, নাজমুল হাসান সুজন ও হারুন-অর-রশীদ প্রমুখ। সুফলভোগিরা এ ধরনের সহায়তা পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।
খাবারের জন্য আপনি কত টাকা খরচ করতে পারবেন? এটি অবশ্য নির্ভর করে আপনি কতটা ভোজন রসিক তার ওপর, সেইসঙ্গে সামর্থ্যের বিষয়টি তো রয়েছেই। কিন্তু আপনার যদি পয়সা খরচ করতে তেমন কোনো অসুবিধা না থাকে এবং সেইসঙ্গে নতুন সব খাবারের স্বাদ পেতে পছন্দ করেন তবে খেতে পারেন বিশ্বের সবচেয়ে দামী খাবারগুলো। আর যদি নাও খেতে চান, অন্তত জেনে নিতে পারেন সেগুলো সম্পর্কে। চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামী খাবার কোনগুলো- ইতালীয় আলবা ট্রাফেল বিশ্বের দামি সব খাবারের তালিকায় সবার উপরে রয়েছে ইতালীয় আলবা ট্রাফেলের নাম। এই খাবার দামি হিসেবে দখল করেছে প্রথম স্থান। এটি কী জানেন? এটি আসলে…
বাংলার স্বাস্থ্য ভুল ধারণা: শুধু বয়স্ক পিতা-মাতার সন্তানদের ডাউন সিনড্রোম আছে। বাস্তবতা: সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন রিসার্চ অনুসারে, ডাউন সিনড্রোম আছে এমন প্রায় ৮০ শতাংশ শিশুর জন্ম দেয়া নারীদের বয়স ৩৫ বছরের নিচে ছিল। কম বয়স্ক নারীরাই গর্ভধারণ করে, যার কারণে কম বয়সী মায়েদের থেকে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু জন্মানোর আশঙ্কা বেশি থাকে। ভুল ধারণা: ডাউন সিনড্রোমে আক্রান্ত একটি শিশুর কারণে বিবাহবিচ্ছেদ ঘটে। বাস্তবতা: আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটিসে প্রকাশিত একটি সাম্প্রতিক ভ্যান্ডারবিল্ট কেনেডি সেন্টারের সমীক্ষা ইঙ্গিত করে যে ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের পরিবারে বিবাহবিচ্ছেদের হার কম। এখন পর্যন্ত সবচেয়ে বড় গবেষণা ছিল এটি এবং এতে ৬৪৭টি পরিবার…
লক্ষ্মণ চন্দ্র মন্ডল, বাঘারপাড়া বর্তমান গ্রামীণ অর্থনীতির মুল চালিকা শক্তি হচ্ছে গবাদিপশু পালন। বাঘারপাড়ার গ্রামাঞ্চলে এখন সাধারণত: কৃষক মহলে বড়লোক বা স্বামলব¥ী হওয়ার প্রধান অবলম্বন হয়ে দাঁড়িয়েছে গবাদিপশু পালন করা। গরু, ছাগল কিংবা ভেড়া সবই বর্তমান গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। গরু, ছাগল, ভেড়া, হাসঁমুরগী বা কবুতর পালন করে টিকে আছে গ্রামীণ জীবন। গ্রামাঞ্চলে কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালনে ঝুঁকছে মধ্যবিত্তরাও। সামর্থের বাইরে থাকলে কেউ ব্যাংক থেকে আবার কেউ বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে দুই-চারটি গরু বা ছাগল কিনে শুরু করছেন পশুপালনের কাজ। বাড়ির আঙিনায় ঘর তৈরি করেই গড়ছেন ছোট বড় খামার। পাশাপাশি নিকটবর্তী জমিতে শুরু করছেন ঘাস রোপণের কাজ। ফলে বাজারজাত…
