বাংলার ভোর প্রতিবেদক ঈদের আগে বেড়াতে এসে সৎ মায়ের হাতে খুন হয়েছে শিশু জোনাকি। লাশ উদ্ধারের ১০ ঘন্টা পর হত্যার দায় স্বীকার করে নিয়েছেন নার্গিস বেগম। এরপর তাকে ঘটনাস্থল নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখে পুলিশ। ঘাতক নার্গিস জানিয়েছে স্বামী কর্তৃক তিন তিনবার তার গর্ভের সন্তান নষ্ট হওয়ায় ক্ষোভে তিনি জোনাকিকে শ্বাসরোধে হত্যা করেন। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকির (৯) লাশ উদ্ধার করা হয়। মৃতের মুখ, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় ওই মেয়েটির…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসুস্থ স্বামীর চিকিৎসার বিষয়ে জরুরি বিভাগে কথা বলতে গিয়ে মারধরের শিকার হয়েছেন স্ত্রী। এ সংক্রান্ত সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। জানা গেছে, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের শেখ আবু তালেব সোমবার রাতে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) তারৎক্ষণিক জরুরি বিভাগে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে জানালেও তারা বিষয়টি গুরুত্ব দেননি। পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি আবারো জরুরি বিভাগে যান। সে সময় সেখানে উপস্থিত মেডিকেল অফিসার ডা. তানভীর জাহান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফরহাদ হোসেন, ওয়ার্ড বয়…
বাংলার ভোর প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ-যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী বলেন, দেশে আজা নানারকম ষড়যন্ত্র চলছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তাই সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমাদ, দাওয়াহ সম্পাদক আলাউদ্দিন…
শ্যামনগর প্রতিনিধি: নিম্নমানের সামগ্রি দিয়ে বিধিবহির্ভুতভাবে নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। সারা দেশে নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদের একটি নির্মাণ হচ্ছে শ্যামনগরে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ মসজিদে নির্মাণ কাজে নানা অনিয়ম করে চলেছেন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, বর্তমানে মসজিদটির এক তালার ছাদ ঢালাইয়ের নিচ থেকে রড দেখা যাচ্ছে। এ ছাড়া মসজিদের পাশে রাখা রড ও নির্মাণ কাজে ব্যবহৃত রডগুলো মরিচা ধরে ঝরে ঝরে পড়ছে। বিষয়টি জেনে শ্যামনগর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি বলেন নিম্নমানের রড…
মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখার আড়পাড়া গ্রামের কুমরকোটা মোড়ের পূর্ব পাশে মুন্সি রাইস মিল সংলগ্ন এলাকায় গড়ে ওঠা পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। জানা গেছে, জনবসতিপূর্ণ এলাকায় করা পোল্ট্রিফার্মের দুর্গন্ধে এলাকার পাশের অন্তত ২০টি পরিবারের লোকজন একদিকে গন্ধে বসবাস করতে পারছেনা। সেই সাথে রয়েছে স্বাস্থ্যঝুঁকিতে। অবশেষে অনন্যোপায় হয়ে ফার্মটি স্থানান্তরের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বরাবর একটি স্মারকলিপে দিয়েছেন তারা। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন এ ফার্মটি কোনরকম নিয়মিনীতি না মেনে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলেন। ফার্মটির পশ্চিম পাশের মামনি ড্রাগসের মালিক ডা. মামুন রহমান বলেন ফর্মের দুর্গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পারিবারিক স্বাস্থ্য ঝুকিও রয়েছে। পাশের…
বাংলার ভোর প্রতিবেদক হটাৎ গরম বেড়ে যশোর ও ঢাকাসহ দেশের ৩৯ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ তাপমাত্রা বেড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাপপ্রবাহ আরও বিস্তৃতি লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১ এপ্রিল) সিলেট ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যশোর ও ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলেই গরমে কষ্ট পাচ্ছে মানুষ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের এসএম সুলতান ফাইন আর্ট কলেজে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ও গভর্নিং বডির দাতা সদস্য জাহিদ হাসান টুকুন কলেজ ক্যাম্পাসে ককশিটে ছবি এঁকে বর্ষবরণের কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের জীবন সদস্য মোক্তার হোসেন, অভিভাবক সদস্য রবীন্দ্রনাথ হালদার, প্রভাষক সঞ্জীবন কুমার মন্ডল, প্রভাষক জামিল আহম্মেদ মুকুল, প্রভাষক গৌতম কুমার বিশ^াস, প্রভাষক আব্দুর রাজ্জাক, জিন্নাত আরা প্রমুখ। কলেজের বাংলা নববর্ষ উদযাপন কমিটির সদস্য গৌতম কুমার বিশ্বাস জানান, ঈদের পর পর বাংলা নববর্ষ পড়ছে সে দিকটা বিবেচনায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দোকানের বকেয়া টাকা চাওয়ায় দোকানি শেখ শামিমুর রহমান উজ্জল (৪১) কে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলাবার বিকেলে সদরের রামনগর রাজারহাট মোড় এলাকায়। তিনি রামনগর নমেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্কুল পাড়ার বাসিন্দা। এই ঘটনায় তার দোকানের কর্মচারী একই এলাকার আরিফ হোসেনকেও তারা পিটিয়ে আহত করেছে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি রয়েছেন। আহত উজ্জল জানান, তার রাজার হাট মোড়ে পেট্রোল পাম্পের পিছনে চা ও মুদিখানার দোকান রয়েছে। দোকানের পাশে পলাশ নামে এক ব্যাক্তি তার দোকান হতে বাকি কেনাকাটা করে। বাকি টাকা চাওয়ায় তার সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পলাশসহ…
বাংলার খেলা প্রতিবেদক যশোর জেলা ফুটবল রেফারি সমিতির নির্বাচন ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল ছিলো মনোনয়নপত্র কেনার শেষ দিন। আসন্ন এ নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ৩২ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম। তিনি আরও জানান ১৩৪ সদস্যের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত ভোটার দাড়িয়েছে ৮২ জন। আগামী ৪ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। সহসভাপতি ২ টি পদে ৬ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। কিনেছেন ফশিয়ার রহমান, মিজানুর রহমান, শহিদুর রহমান, হারুন-অর-রশিদ ও খুরশিদ মোহাম্মদ জাকির হোসেন। এর মধ্যে শহিদুর রহমান ২ টি মনোনয়নপত্র কিনেছেন। সাধারণ সম্পাদক পদে ২ জন হলেন,…
বাংলার ভোর প্রতিবেদক কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ (মঙ্গলবার) যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ নামক ডামি সরকার দেশের বিচারহীনতার সাংস্কৃতি চালু করেছে। অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ জন নেতা-কর্মীকে বিচারহীনতার শিকার হয়ে কারারবণ করতে হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা বিএনপির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি…
