কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন মুদি, খাবার হোটেল ও স্বর্ণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদি দোকানি দীপক রায়কে ৩ হাজার টাকা, হারান দত্তকে দুই হাজার টাকা, চৌধুরী জুয়ের্লাসকে এক হাজার টাকা এবং মায়া মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপি’র সিনিয়র ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বেলা ১২ টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার ও উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন এর নিকট মনোনয়নপত্র প্রদান করেন। মনোনয়নপত্র দাখিলের আগে বেলা সাড়ে ১১ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষক মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি…
চৌগাছা সংবাদদাতা সোমবার বিকেল ৫ টা পর্যন্ত যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং চৌগাছা ও ঝিকরগাছায় সহকারী রিটার্নিং ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিকরগাছা সহকারী রিটার্নিং কর্মকর্তা রনি খাতুনের দপ্তরে জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। এছাড়া যশোরে রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনএফ এর শামসুল হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতা জহুরুল ইসলাম ও এড. ইসাহক আলী এবং সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সজল মনোনয়নপত্র জমা দিয়েছেন। চৌগাছায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর আহমেদের কাছে জমা দিয়েছেন বিএনপির সাবিরা খাতুন (তিনি দুই উপজেলায় জমা দিয়েছেন) আমার…
বাঘারপাড়া সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে যশোর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তাঁর ছেলে ফারহান সাজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফারহান সাজিদ উপজেলা বিএনপির সদস্য। সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভুপালী সরকারের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন তারা। মনোনয়নপত্র জমা দেয়ার সময় টিএস আইয়ূবের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান। ফারহান সাজিদের সঙ্গে ছিলেন তার মা উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, জামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএফএম আসলাম হোসেন ও উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আবু হুরাইরা আশা।
চৌগাছা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। সোমবার বিকেলে যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় চৌগাছা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রাজু আহমেদ, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল আলিম, যুবদল নেতা মাস্টার কামরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জহুরুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে চৌগাছা উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৯৭৯ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাতা…
শার্শা সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৮৫ যশোর-১ (শার্শা উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন জমা গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিলো। তারই প্রেক্ষিতে সকাল ১১ টা ৩০ মিনিটে প্রথমে মনোনয়ন জমাদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহম্মদ আজিজুর রহমান। দুপুর ১ টা ৩০ মিনিটে মনোনয়ন জমাদেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।বিকাল…
ঝিকরগাছা সংবাদদাতা যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা তার মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম বুদো, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ ও কাজী আব্দুস সাত্তারসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবি জানান।
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে ১০ জন এবং মাগুরা-২ আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন বিএনপির মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা,…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দুই ভিন্ন রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচএম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রার্থী এইচএম…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশ যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে না। আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা অনুযায়ী চলবে। সকলকে সাথে নিয়ে তারেক রহমান জনগণের প্রত্যাশিত আগামীর বাংলাদেশ গড়তে চান। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ার পরিকল্পনা কিংবা ভাবনা একমাত্র তার মধ্যেই রয়েছে। রোববার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মশালায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, কথা দিয়ে কথা রাখার ইতিহাস বিএনপির রয়েছে। বিগত সময়ে বিএনপি জনগণের সামনে যে কথা দিয়েছে তা বাস্তবায়ন করেছে।…
