Author: banglarbhore

বাগআঁচড়া সংবাদদাতা ‘পুরো বাংলাদেশটাই দুর্নীতিগ্রস্ত’-লেখেন! যত পারেন লেখেন! দেশের সব পত্রিকা লিখেছে, তাতে কী হয়েছে?” সাংবাদিক পরিচয় জানাতেই এভাবেই ক্ষোভে ফেটে পড়েন শার্শা উপজেলা প্রকৗশলী ছানাউল্লাহ হক। রোববার দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলার বহুলালোচিত সাতমাইল-গোগা দশ কিলোমিটার সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন তিনি। প্রকৌশলী ছানাউল্লাহ হক বলেন, “যারা কাজের মান খারাপ হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিল-তারাই আবার টাকা খেয়ে কাজ চালু করেছে। আমি দশ দিন পরে রিপোর্ট দেব, সব ঠিক আছে। কোথাও কোনো গরমিল নেই।” নিম্নমানের পাথর, ময়লাযুক্ত খোয়া, পুরনো সামগ্রি, রড ও সিমেন্টের মাত্রা কম থাকার অভিযোগ প্রসঙ্গে…

Read More

শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। যশোর বিনোদিয়া পার্ক, ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের রাজ্যে দিনভর সৌন্দর্য উপভোগ, প্রীতি লটারী বিজয়ীদের পুরস্কার ও সম্মানিত বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা রনী খাতুন ( বর্তমান ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা) ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অতিথিদের স্বাগত জানিয়ে ঝিকরগাছার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে অপর সম্ভাবনার পথের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এর আগে শনিবার সকাল ৮ টায় প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির বার্ষিক বনভোজনের ভ্রমণ যাত্রা উদ্বোধন করেন। পরে বিকেলে আনন্দ লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ওই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা আবুল হোসেন আজাদ বলেন, স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তার পক্ষ কাজ করবেন। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ স¤পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আলমগীর কবিরসহ উপজেলা ও পৌর…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর প্রেসক্লাবে রোববার দুপুরে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমএ হালিম মতবিনিময় করেছেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমএ হালিম নিজেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে জাপার লাঙ্গল প্রতিকের প্রার্থী দাবি করে বলেন, আমার দল ছোট হলেও আমি দলীয় সিদ্ধান্তে প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে যাবো। নির্বাচনে বিজয়ী হলে তিনি ভবদহ সমস্যার স্থায়ী সামাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় কালে তার সাথে উপস্থিত ছিলেন পৌর জাপার সভাপতি আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময়…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের প্রার্থী রশিদ আহমাদকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে রোববার দুপুরে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সম্মেলনে মুক্তিযোদ্ধারা দাবি জমিয়তের পরিবর্তে বিএনপির পূর্বঘোষিত শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহাল করার দাবি জানান। অন্যথায় মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইসাহক আলী। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল। সংবাদ সম্মেলনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। রোববার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন সংগ্রহকালে তার সাথে ছিলেন, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, পৌর শাখার আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা শাখার নেতা সিরাজুল ইসলাম, সৌরভ বিশ্বাস, আমিনুর ইসলাম, রিয়াজ হোসেন, শেখ, আমছারুল হক, ফয়সাল হোসেন, মতিউর রহমান, রাজু মোল্লা, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, মোহাম্মদ বাবু প্রমুখ।

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। রোববার বিকেল সাড়ে ৪ টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রনি খাতুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম ও ঝিকরগাছা পৌঁর আমীর আব্দুল হামিদ, ঝিকরগাছা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, শিবির…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি ঘোষণায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার। এ সময় বক্তারা গত ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিকভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, জেলা কমিটির সভাপতির অনুপস্থিততে সাধারণ সম্পাদক বিমান সাহার একতরফা এ ঘোষণা আমরা মানিনা। নেতৃবৃন্দ…

Read More

বেনাপোল সংবাদদাতা বেনাপোল ট্রেন স্টেশন ও বেনাপোল সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিজিবি সদস্যরা। ২৭ ডিসেম্বর রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় যশোর রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ উপস্থিত থেকে আনুমানিক দুইশ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহর ও শহরতলির ফুটপথ ড্রেন দখলের বিরুদ্ধে যখন পৌরসভা কর্তৃপক্ষ কঠোর অবস্থানে ঠিক সেই মুহূর্তে ঘোপ সেন্ট্রাল রোডের একটি ক্লিনিক ড্রেনের উপর সিড়ি নির্মান করেছে। আর জে ডায়াবেটিক ফুট অ্যাণ্ড ভাইটাল কেয়ার হাসপাতালের এমন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পূর্ব পাশে পৌরসভা থেকে ফুঠপাথ নির্মাণ করা হয়েছে পথচারীদের চলাচলের জন্য। আর পূর্বপাশে ড্রেনের উপর স্লাব দেয়া হয়েছে ময়লা পরিস্কার করার জন্য। আর জে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ পৌরসভার ড্রেনের ওই স্লাব সরিয়ে মানুষ ও যান চলাচলের জন্য পাকাপোক্তভাবে নিজস্ব সিঁড়ি নির্মাণ করেছেন। একই সাথে পাশেই ওষুধের…

Read More