Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় ১৪৫ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামি আ. সালাম মোল্লাকে (৪১) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় লস্কর থেকে থানা পুলিশের এএসআই কামরুজ্জামান খান ও এএসআই আনিস তাকে গ্রেফতার করেন। এ ঘটনায় থানা পুলিশের এসআই কৃপা সিন্ধু মৃদ্ধা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। ওসি গোলাম কিবরিয়া বলেন, আটক আসামি জিআর-১৮১/১৮ মামলায় পরোয়ানাভুক্ত।

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ এক বহিস্কৃত বিএনপি কর্মী আটক হয়েছে। রোববার ভোর আনুমানিক ৪ টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়ণপুরে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামিউনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করা হয়। আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা ও পৌর যুবদলের নেতা। যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার আঠারোমাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় চালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মৃত দেবাশীষ সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান আরোহী দেবাশীষকে নিয়ে তালা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চালক ও আরোহী গুরুতর…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সহযোগিতায় শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী গ্রামবাসীর আয়োজনে তিন কিলোমিটার টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা বাজার সংলগ্ন খুড়িয়াখালী ও তেরাবেকা এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় দুই গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করছেন। এই দুর্দশা লাঘবে তেরাবেকা ও শরণখোলা নদীর তীরবর্তী খুড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রিংবাঁধের উপরে প্রায় তিন শতাধিক গ্রামবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের একটাই দাবি টেকসই বেড়িবাঁধ। সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড়ের…

Read More

খুলনা অফিস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, যে ফ্ল্যাটে তিনি গুলিবিদ্ধ হন সেখানে মাদক সেবন ও মাদক ব্যবসা চলতো। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এই গুলির ঘটনা ঘটে। শনিবার দুপুরে খুলনায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৬। র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত সিও মেজর মো. নজমুল ইসলাম বলেন, মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম এবং তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জবানবন্দিতে জানা গেছে, তারা ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহের উদ্দেশ্যে মোতালেব শিকদারের কাছে…

Read More

বাগেরহাট সংবাদদাতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে সরকার তা কঠোর হাতে দমন করবে। তিনি বলেন, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র থাকতে পারে, তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কোনো গোষ্ঠী যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তবে সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের কারণে যদি ওই হামলার ঘটনা ঘটে থাকে, তাহলে এটি…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে পড়ার ঘটনায় ইব্রাহিম হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার মহেশপুরের দিকে যাচ্ছিল। শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে থাকা ইব্রাহিম হোসেন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধা ও শিশুসহ একই পরিবারের ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১৪ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তত্ত্বাবধানে রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে দর্শনা নিমতলা সীমান্ত গেটসংলগ্ন একটি পয়েন্ট দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়। ভুক্তভোগীরা সবাই একই পরিবারের সদস্য। তাদের দাবি, তারা ভারতের উড়িষ্যা (ওডিশা) রাজ্যের জগৎসিংহপুর জেলার স্থায়ী বাসিন্দা। মুসলিম হওয়ায় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের নিজ দেশ থেকে…

Read More

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল নির্বাচন এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি দীর্ঘ কারাবাস, রাজনৈতিক অবমূল্যায়ন এবং পরিবারের ওপর দীর্ঘদিনের চাপকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এসব অভিজ্ঞতার কারণে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই এবং সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে প্রত্যাহার করছেন। কাজী সালিমুল হক কামাল তার পোস্টে বলেন, ২০১৭ সালে একটি মামলায় কারাবরণ করার পর দীর্ঘ সময় কারাভোগ করতে হয় তাকে। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সরিষার মাড়াই মেশিনে দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমিকের ডান হাত সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত ২৩ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষা তেল কারখানায় কর্মরত ওই শ্রমিকের ডান হাত মাড়াই মেশিনে আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডলের নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল প্রায় ছয় ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার…

Read More