Author: banglarbhore

চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী, পুরুষ, বৃদ্ধা ও শিশুসহ একই পরিবারের ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ১৪ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তত্ত্বাবধানে রয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে দর্শনা নিমতলা সীমান্ত গেটসংলগ্ন একটি পয়েন্ট দিয়ে তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়। ভুক্তভোগীরা সবাই একই পরিবারের সদস্য। তাদের দাবি, তারা ভারতের উড়িষ্যা (ওডিশা) রাজ্যের জগৎসিংহপুর জেলার স্থায়ী বাসিন্দা। মুসলিম হওয়ায় ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের নিজ দেশ থেকে…

Read More

মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল নির্বাচন এবং সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি দীর্ঘ কারাবাস, রাজনৈতিক অবমূল্যায়ন এবং পরিবারের ওপর দীর্ঘদিনের চাপকে সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এসব অভিজ্ঞতার কারণে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই এবং সক্রিয় রাজনীতি থেকেও নিজেকে প্রত্যাহার করছেন। কাজী সালিমুল হক কামাল তার পোস্টে বলেন, ২০১৭ সালে একটি মামলায় কারাবরণ করার পর দীর্ঘ সময় কারাভোগ করতে হয় তাকে। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সরিষার মাড়াই মেশিনে দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমিকের ডান হাত সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত ২৩ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষা তেল কারখানায় কর্মরত ওই শ্রমিকের ডান হাত মাড়াই মেশিনে আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডলের নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল প্রায় ছয় ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার…

Read More

মনিরামপুর সংবাদদাতা যশোর থেকে অ্যাম্বুলেন্সযোগে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মনিরামপুরের একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা তিনজন সস্পর্কে ভাই,বোন ও ভগ্নিপতি। তাদের বাড়ি রাজগঞ্জ বাজারে অবস্থিত ঝাঁপা ইউনিয়ন পরিষদের পিছনে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় ট্রাক ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তাদের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, রাজগঞ্জ বাজার এলাকার রহমতউল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), মেয়ে নীলা খাতুন (২৫) ও মেয়ে জামাই মিজানুর রহমান (৩৫)। নিহত মিজানুর রহমান একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক ছিলেন। তার বাড়ি কেশবপুর উপজেলার ভাল্লুকঘর এলাকায়। আর নিশান রাজগঞ্জ বাজারে অবস্থিত একটি কিন্ডারগার্টেন…

Read More

কেশবপুর সংবাদদাতা “মহাকবি মাইকেল মধুসূদন দত্তও ভাষা সৈনিক ছিলেন। মধুসূদন ইংরেজ কবি হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তিতে তিনি মাতৃভাষায় মনোযোগী হয়ে বাংলা ভাষার আধুনিকায়ন করেন” কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান একথা বলেন।” তিনি আরও বলেন, ‘কবিতায় প্রেম রোমান্টিকতা বিদ্রোহ সবই থাকতে যেমন কবি নজরুল তাঁর কবিতা গানে প্রতিফলন ঘটিয়েছেন।’ শণিবার (২৭ ডিসেম্বর-২৫) সকাল ১০টায় “আমার সংস্কৃতি, আমার পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর নাট্যকলা সংসদের অনুষ্ঠানে সহ-সভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়-এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, কবি প্রফেসর ড. সবুজ শামীম আহসান। বিশেষ অতিথির বক্তব্য…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলা জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। ফসলের মাঠের হলুদ রাজ্যে গুঞ্জনে মুখরিত মৌঁমাছির দল। মাঠ জুড়ে সরিষা ফুলের অপরুপ দোলাচালে কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। শীতের সকালের নরম রোদে উপজেলার মাঠ গুলো যেন নতুন করে জেগে উঠেছে। যতদূর চোখ যায়, শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলে ঢাকা বিস্তীর্ণ মাঠ দেখে মনে হয়, প্রকৃতি নিজ হাতে হলুদের চাদর বিছিয়ে দিয়েছে। বাতাসে দুলতে থাকা ফুলের ফাঁকে ফাঁকে মৌমাছির গুঞ্জন আর মাঠের আইলে দাঁড়িয়ে থাকা কৃষকদের চোখ-মুখে একরাশ আশা। এ যেন শুধু ফসলের মাঠ নয়, বরং কৃষকের স্বপ্নের রাজ্য। এক সময় লাভ…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একইসঙ্গে চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বিরাজ করছে এ জেলায়। শনিবার (২৭ ডিসেম্বর) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। পরপর দু’দিনে যশোরের এই তাপমাত্রা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় যেন হাড়েও কাঁপন লাগছে। কনকনে শীতে শ্রমজীবী মানুষ ও প্রাণীকুলের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। দিনভর সূর্যের আলোর দেখা না মেলায় শীত বেশি অনুভূত হচ্ছে। কনকনে শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতে একদম জবুথবু অবস্থা। পৌষের শীতে মানুষ রীতিমতো কাঁপছে। প্রচন্ড এই শীতে…

Read More

শার্শা সংবাদদাতা শিক্ষা জাতির মেরুদণ্ড হলে, দ্বীনি শিক্ষা জাতির প্রাণ, স্লোগানে স্বল্প সময়ে অত্যাধিক সুনাম অর্জনকারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর বাজার সংলগ্ন, এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদরাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং বালিকা শাখা উদ্বোধন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) মাদ্রাসা ভবনের সামনে খোলা মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে, মাদ্রাসাটির পরিচালক মাওলানা এনামুল হাসান বিন নূর সভাপতিত্বে অত্র মাদরাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা আহসান শেখ আজাদ ও সহকারী শিক্ষক মোঃ আল-আমিন সঞ্চালনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন আলো বক্তব্য রাখেন,বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সাইদুল বাশার (হাফিঃ) এবং বালিকা…

Read More

কাজী নূর সবজি থেকে শুরু করে মাছ মাংস ডিমের দাম কমতির দিকে থাকায় হাসি মুখে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়িতে ফিরছেন ক্রেতা। তবে কমতির বাজার প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, এ লক্ষণ দীর্ঘস্থায়ী এবং সুখকর নয়। কারণ ভোক্তা অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার নিয়ে ফিরলেও কৃষক কি নিয়ে ফিরছেন মাঠ থেকে সেটাও দেখতে হবে। তারা বলছেন এই সস্তা বাজারের কারণে কৃষকের উৎপাদন খরচ উঠছে কি না খোঁজ নিন। কৃষক যদি আজ ঠকে যায়, তাহলে কাল তিনি চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবেন। এটা কৃষির জন্য ভালো কিছু নয়। শুক্রবার যশোরের হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজার সরেজমিনে ঘুরে মিলেছে এসব তথ্য। বাজার ঘুরে দেখা গেছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ হানা দিয়েছে যশোরে। কনকনে শীতের সাথে উত্তরের হিমেল হাওয়ায় কাঁপন লেগেছে হাড়ে। গত কয়েকদিন ধরে কুয়াশা ও বাতাসের দাপটে পৌষের দ্বিতীয় সপ্তাহেই শীতের মাত্রা বেড়েছে এই অঞ্চলে। শুক্রবার এই তাপমাত্রা নেমে গেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর মধ্যদিয়ে এবারের শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও শুরু হয়েছে। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এদিনের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও গত কয়েকদিন ধরেই কুয়াশা ও উত্তরের বাতাসে বাড়িয়ে দিচ্ছে শীতের অনুভূতি। আর আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে যশোর,…

Read More