Author: banglarbhore

শফিকুল ইসলাম বিপ্লব কেশবপুরে ৭ হাজার ২শত কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বোরো (হাইব্রিড) ও বোরো (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক বিতরণ করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা…

Read More

কেশবপুর(যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মনিরুজ্জামান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান এ প্রতিনিধিকে জানান, তিনি ১৯৮৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে সম্মানের সাথে দলের জন্য কার্যক্রম পালন করেন। ২০০৬ সাল থেকে আজও পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যর দায়িত্ব পালন কওে চলেছেন। এছাড়া ২০১৪ সাল থেকে তিনি মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সাল থেকে এককটানা ইউপি সদস্য হিসেব ২নং প্যালেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।…

Read More

কেশবপুর(যশোর) প্রতিনিধি কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে যশোর-৬ কেশবপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার মতবিনিময় করেছেন। তিনি মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের সাথে এ মতবিনিময় করেন। উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খানের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, যশোর জেলা জাতীয় শ্রমিক লীগে ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ২২৭ ইউনিয়ন এর সভাপতি…

Read More

নিজস্ব প্রতিবেদক ৬ ডিসেম্বর যশোরমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধের এ দিনেই যশোর হানাদার মুক্ত হয়। যশোরমুক্ত দিবস উপলক্ষে যশোর জুড়ে আয়োজন চলছে নানা অনুষ্ঠানের। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে এদিন সকাল ৯ টায় টাউন হল মাঠ থেকে র‌্যালি, ৬ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শিশু একাডেমির আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত টাউন হল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এসব অনুষ্ঠান উপলক্ষে টাউন হল মাঠের স্বাধিনতা উন্মুক্ত মঞ্চ ধোঁয়া মোছাসহ গোটা এলাকা পরিস্কার পরিচ্ছন্নের কাজ চলছে। এদিকে, যশোর মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপশহর এসএম সুলতান…

Read More

নিজস্ব প্রতিবেদক আজ ৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল প্রাচীনতম এই যশোর জেলা। এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা। মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশ লিবারেশন ফোর্স-মুজিব বাহিনীর (বিএলএফ) বৃহত্তর যশোর জেলার (যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল) উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, ৭১ সালের ০৩, ০৪ ও ০৫ ডিসেম্বর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয়। এ সময় মিত্রবাহিনীও সীমান্ত এলাকা থেকে যশোর…

Read More

নিজস্ব প্রতিবেদক সুদের টাকা পরিশোধ করতে না পেরে যশোরের ঝুমঝুমপুরে লাবণী শারমিন (৪৮) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শহরতলীর ঝুমঝুমপুর এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৯ টা ৫ মিনিটে যশোর ২৫০ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর ডাক্তার মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন। লাবণী শারমিনের স্বামী রবিউল ইসলাম জানান, একই এলাকার সুদে ব্যবসায়ী সিরাজুল ইসলামের স্ত্রী পারুলের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। ওই টাকার অর্ধেকের বেশি পরিশোধ করা হয়েছে। কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি তারা। রবিউল ইসলাম আরও জানান, পারুল প্রায়ই তাদের…

Read More

নিজস্ব প্রতিবেদক বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে ও জেলা প্রশাসন যশোরের সার্বিক সহযোগিতায় এস এম সুলতান ফাইন আর্ট কলেজে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর এর সভাপতি দিপংকর দাস রতন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামিম ইকবাল রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, আহ্বায়ক হাবিবা শেফা। এছাড়াও আগত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শান্থনা শাহরীন, নিখিল চন্দ্র দাস, রিপন শিকদার,…

Read More

নিজস্ব প্রতিবেদক আপনার মেয়ের কি অবস্থা এখন? এমন প্রশ্নে হাসিমুখে নাসরিন খাতুন বলেন, ‘আগে বসতে বা দাঁড়াতে পারতো না। এখন অনেক ভাল। এমনিতেই দাঁড়াতে পারে। আগে চিকিৎসার জন্য শহরে যেতে হতো। এখন মেয়ের স্কুলেই চিকিৎসার সুযোগ হওয়ায় চিকিৎসা করাতে পারছি।’ মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী নাসরিন খাতুন মেয়ে হাবিবাকে (৭) নিয়ে এসেছিলেন মোবাইল থেরাপি সেবা ক্যাম্পে। মেয়ে আস্তে আস্তে সুস্থ হতে থাকায় খুশি তিনি। কথা হয় চিকিৎসা নিতে আসা যশোরের বাঘারপাড়া উপজেলার বড়খুদড়া গ্রামের ষাটোর্ধ্ব জরিনা বেগমের সাথে। তিনি বললেন, ‘আমাগের বাড়ির পাশে প্রতিবন্ধী স্কুলে টাউন থেইকে বড় ডাক্তার আইয়েছে শুনিছি। এখনে আইসে ডায়াবেটিস পরীক্ষা করালাম। পরীক্ষা…

Read More

মনিরামপুর (যশোর) প্রতিনিধি যশোরের মণিরামপুরে উপজেলার সুবলকাটি গ্রামে সরকারি ইটে পুলিশের সাবেক এক কর্মকর্তার বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছে। উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে রাস্তাটির সংস্কার কাজ চলছে। পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বিশ্বাসের বাড়ির এই ৩৩ মিটার (১০৮ ফুট) ইটের সলিং (হেরিংবোন বন্ড) রাস্তার কাজে ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা। সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা সংস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস। সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের সুবলকাটি গ্রামে মুক্তেশ্বরী নদীর ওপর সম্প্রতি ৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মিত হয়েছে। এখন সেতুর দুই পাড়ে রাস্তায় ইটের সলিংয়ের কাজ চলমান রয়েছে। সেতুর পশ্চিম পাড় সংলগ্ন…

Read More

নিজস্ব প্রতিবেদক ‘বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান’ শ্লোগানকে সামনে রেখে আজ থেকে যশোরে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসব। বিজয়ের বায়ান্ন বছর উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় উপশহর এসএম সুলতান ফাইন আর্ট কলেজে সকাল সাড়ে ১০টায় চিত্রাঙ্কন ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। পওে ৭ ডিসেম্বর বেলা ১১টায় ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে প্রদক্ষিণ করবে শহরের বিভিন্ন সড়কে। ৮ থেকে ১২ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ঐতিহাসিক টাউন হল ময়দানের শতাব্দী বটমূলের রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে যশোর শহর ও সকল উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেবে। ৪ ডিসেম্বর…

Read More