বাংলার ভোর প্রতিবেদক: “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে যশোরে বিক্ষোভ সমাবেশ ও বিশেষ প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের লালদিঘীর পাড়ে হরিসভা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এই সমাবেশ করা হয়। সমাবেশে ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা, তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, সালফায় উৎপল সরকার এবং রায়পুরায় প্রাণতোষ কর্মকারকে হত্যার প্রতিবাদ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি দুলাল সমাদ্দার, প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, সাংগঠনিক সম্পাদক উৎপল…
Author: banglarbhore
কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কোটচাঁদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে সকাল দশটায় শুরু হয়ে একটানা বেলা একটা পর্যন্ত এ পরীক্ষা চলে। কোটচাঁদপুর জীবন উন্নয়ন সংস্থার উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে, কোটচাঁদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল, সারদারপুর রেবেকা খানম শিশু কানুন স্কুল, জীবননগর প্রাইড প্রি-ক্যাডেট স্কুল, হাসাদা সানফ্লাওয়ার আইডিয়াল স্কুল, চৌগাছা দিশারি প্রি-ক্যাডেট স্কুল, ডাকবাংলা প্রগতি প্রি-ক্যাডেট স্কুল, দশমাইল শিশু কলি প্রি-ক্যাডট স্কুল, কালিগঞ্জ রাঙ্গা প্রভাত প্রি-ক্যাডেট স্কুল, হরিণাকুন্ডু লিডেন প্রি-ক্যাডেট স্কুল, মহেশপুর অগ্রদূত প্রি-ক্যাডেট স্কুল, নিউ চিলড্রেন গ্রেস…
শার্শা সংবাদদাতা: বেনাপোলে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় বেনাপোল রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন কার্যালয়ের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসানের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ। গণশুনানিতে উন্মুক্ত আলোচনায় স্থানীয় স্টেকহোল্ডাররা যাত্রীসেবা সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ এবং রেলওয়ে অবকাঠামো আধুনিকায়নের বিভিন্ন দাবি তুলে ধরেন। বক্তারা বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা ট্রেনের আদলে আরও একটি যাত্রী ট্রেন চালু করে প্রতিদিন সকাল ৬টা থেকে দুইটি ট্রেন চলাচলের দাবি জানান। বক্তারা বলেন, দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়। পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে স্বাভাবিক…
প্রেস বিজ্ঞপ্তি: রোটারি ক্লাব অব যশোর রুপান্তরের ২০২৬-২৭ রোটারি বর্ষের বোর্ড ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন হাসান কবির বাপ্পি, সেক্রেটারি আতিয়ার রহমান। সোমবার যশোর রুপান্তর রোটারি ক্লাবের বার্ষিক সভায় প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৭ প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবির বাপ্পি বোর্ড কর্মকর্তাদের নাম ঘোষণার পর নির্বাচন পরিচালক দেবব্রত ঘোষ ২০২৭-২৮ প্রেসিডেন্ট এবং ২০২৬-২৭ এর ক্লাব বোর্ড অফ ডিরেক্টরস ও অফিসার্স নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ২০২৭-২৮ এর প্রেসিডেন্ট নির্বাচিত হন রোটারিয়ান কামরুল হাসান সোহেল। ২০২৬-২৭ এর নির্বাচিত বোর্ড কর্মকর্তারা হলেন, সদ্য সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রেসিডেন্ট নমিনি কামরুল হাসান সোহেল, সহ সভাপতি শেখ নাজমুস সাকিব তপু,…
শরণখোলা সংবাদদাতা: বাগেরহাটের শরণখোলায় উত্তরণ একসেস প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় উপজেলার ১ নং ধানসাগর, ২ নং খোন্তাকাটা ও ৩ নং রায়েন্দা ইউনিয়নের এলএসপি এবং এসপি, ডিলার, এনজিও, সরকারি প্রতিনিধিদের নিয়ে একর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ হল কনফারেন্স রুমে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত কর্ম প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আল মামুন জুয়েল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, উত্তরণ একসেস প্রকল্পের ডিআরআর কর্মকর্তা আবু ফেরদৌস চৌধুরী। সঞ্চালনা করেন উত্তরণ একসেস প্রকল্পের সিডিও রুহুল আমিন ও অনিত কুমার দাস।
সাতক্ষীরা সংবাদদাতা: উদীচি, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা এবং দীপু দাশের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড়ে উদীচি ও অন্যান্য সাংস্কৃতিক, সামাজিক সংগঠন সাতক্ষীরার আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, উদীচি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সহসভাপতি আবুল হোসেন, বাংলাদেশ জাসদ সাংগঠনিক সম্পাদক…
শার্শা সংবাদদাতা: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বেনাপোল বলফিল্ড থেকে যশোর-১ আসনের ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে ‘তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোরের স্থলবন্দর বেনাপোল শহর। শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি আয়োজিত মিছিলে হাজার হাজার নারী-পুরুষের হাতে ছিল তারেক জিয়া, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন। সতের বছরের জেল জুলুম জ্বালা যন্ত্রণা ভুলে মানুষ উল্লাসে ফেটে পড়ে। বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে আনন্দ মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সংক্ষিপ্ত সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের…
ঝিকরগাছা সংবাদদাতা: যশোরের ঝিকরগাছা উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। সভায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নতুন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন, জুনিয়র/দাখিল বৃত্তি পরীক্ষা, বিনামূল্যে সরকারি পাঠ্যবই বিতরণ কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা বিএম হাইস্কুলের…
কেশবপুর সংবাদদাতা: যশোরের কেশবপুর উপজেলাধীন মাগুরখালী বাজারে দীর্ঘদিন ধরে গোপনে জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরের মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে আবু হানিফকে (২৫) গ্রেফতার করে। তিনি উপজেলার কন্দর্পপুর গ্রামের বাসিন্দা। এ সময় আসামির কাছ থেকে ৮১ হাজার ৮ শত টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরে দুটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে এমএসটি পি স্কুল অ্যাণ্ড কলেজ ও ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি মেডিকেল ক্যাম্প করে। ক্যাম্প দুটির উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে বিএনপির রাজনীতি করি। আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম শহীদ জিয়াউর রহমানের আদর্শ এই অঞ্চলে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। জিয়াউর রহমান এবং তরিকুল ইসলামের রাজনীতি ছিল মানুষের জন্য। মানুষের সুখে দুঃখে বিপদে আপদে থাকার…
