বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল কবির জন্মদিনে দেয়া হয় “মধুসূদন পদক-২০২৪”। সৃজনশীল সাহিত্য বিভাগে এ পদক পান কবি সুহিতা সুলতানা। যশোর জেলাপ্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার শেখ হেলাল মাহমুদ শরিফ। আলোচকদের আলোচনা শেষে প্রধান অতিথি কবি সুহিতা সুলতানার হাতে মধুসূদন পদক, সনদপত্র ও একলাখ টাকার চেক তুলে দেয়া হয়। এবার গবেষণা বিষয়ে বিচারকরা কোন মানসম্পন্ন লেখা না পাওয়াশ ওই বিষয়ে পদক দেয়া সম্ভব হয়নি। সৃজনশীল সাহিত্যে কবি সুহিতা সুলতানার”শ্রেষ্ঠ কবিতা”গ্রন্থের জন্য মধুসূদন পদক প্রদান করা হয়।
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে সদরের বিজয়নগর গ্রামস্থ নিমতলা নামক স্থানে। আহতরা হলেন, সদরের কাশিমপুর গ্রামের হৃদয় হোসেন (১৮), তার ছোট বোন জান্নাতুল ফেরদৌস (১০) ও তার মা শিলা খাতুন (৩৮)। অপর মোটরসাইকেলের চালক সদরের বিজয়নগর গ্রামের নিলয় নন্দী (২২) এ ঘটনায় আহত হন। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহত তরিকুল ইসলাম জানান, বাড়ি থেকে মা ও ছোট বোনকে নিয়ে মোটরসাইকেল যোগে চুড়ামনকাটি আত্মীয়ের বড়ি যাওয়ার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সদরের কনেজপুর-বিজয়নগর সড়কের নিমতলা নামক স্থানে পৌছালে সামনে থেকে আসা দ্রুতগতির একটি মোটর সাইকেলের…
বিবি প্রতিবেদক গতকাল বেলা ১১ টায় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিচুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাঈল হোসেন, উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা অঞ্জণা রানী…
বিবি প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচকরা বলেছেন, দক্ষিণবঙ্গে শিক্ষার পীঠস্থান হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যার নামকরণ করা হয়েছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে। যিনি যশোর জেলার কৃতি সন্তান। তাঁর সময়কালে তিনিই ছিলেন সবচেয়ে আধুনিক মানুষ; তার পড়াশুনা, তার সাহিত্য তার রুচি-সবকিছুই ছিল আধুনিক। গতকাল দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ প্রাঙ্গণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কাজী নাবিল আহমেদ এমপি। এ সময় তিনি এমএম কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন, ১৯৪১ সালের পর থেকে এই কলেজের…
বিবি প্রতিবেদক যশোরে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাব্বি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তারের পরদিন গতকাল সাত দিনের রিমান্ড চেয়ে যশোর আদালতে সোপর্দ করেছেন তদন্ত কর্মকর্তা। রাব্বি যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে চাঁদা দাবিতে পিটিয়ে ও কুপিয়ে শিক্ষক আব্দুল মালেককে মারাত্মক আহত করে সন্ত্রাসীরা। মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানিয়েছেন, গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে ওই এলাকার বাসিন্দা উপশহর আলীম মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেকের ওপর হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসী মামুনসহ বেশ কয়েকজন। তারা কুপিয়ে আব্দুল মালেকের দুই পা…
বিবি প্রতিবেদক যশোরের দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেন তিনি। দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম নজরুল ইসলামের বরাতে তথ্য নিশ্চিত করেছেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান আজাদ। তিনি জানান, ব্রেন স্টোক জনিত কারণে গত শুক্রবার নুরুজ্জামানকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। দুইবার স্ট্রোকজনিত কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। যশোর থেকে ঢাকা সিএমএইচে রেফার করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন সহকারী অধ্যাপক নুরুজ্জামান। গত দুদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল বিকেল ৫টায় তাকে মৃত ঘোষণা করা হয়। অধ্যাপক নুরুজ্জামানের তিন ছেলের…
বিবি প্রতিবেদক যশোরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৫ মণিরামপুর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। গতকাল দুপুরে যশোর সিটি প্লাজা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী সাংবাদিকদের সামনে যশোর-৫ (মণিরামপুর) আসন তথা পুরো জেলাকে একটি সম্প্রীতির যশোর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মণিরামপুরবাসী যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি সেই প্রত্যাশা পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাস, দখলদার ও চাঁদবাজমুক্ত মণিরামপুর গড়ে তুলতে চাই। যেখানে মানুষ স্বস্তি নিয়ে বসবাস করবে। কোন অন্যায়ের সাথে আপোষ করবো না। শুধু মণিরামপুর নয়, সাংবাদিকদের সহযোগিতায় একটি সুন্দর ও বাসযোগ্য যশোর…
বিবি প্রতিবেদক যশোরে আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের নবকিশলয় স্কুলে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র আয়োজনে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তকে শহরের স্বনামধন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলেন, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, জিলা স্কুল, সখিনা গার্লস হাই স্কুল, নবকিশলয় স্কুল, কালেক্টরেট স্কুল, এমএসটিপি সরকারি বালিকা বিদ্যালয়, বাদশাহ ফয়সাল ইসলামি ইন্সটিটিউট (ঈদগাহ) ও যশোর আমিনিয়া মাদ্রাসা। বিতর্কের মডারেটর ছিলেন আইডিয়া স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হামিদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, নব কিশলয় স্কুলের অধ্যক্ষ ফ্যান্সি জামান প্রমুখ। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা…
বিবি প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। হৈবতপুর ইউনিয়নে তীরেরহাট গ্রামে পারিবারিক কবর জিয়ারতের পর এই ঘোষণা দেন তিনি। জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আনোয়ার হোসেন বিপুল প্রথমে তার দাদা বাদশা মিয়া ও দাদি আরিছা খাতুনের কবর জিয়ারত করেন। তারপর তীরেরহাট গ্রামের পীর আবুল হোসেনের কবর জিয়ারত করেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেয়ার সময় তার সাথে ছিলেন হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস,…
নড়াইল প্রতিনিধি নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার রায়খালী ভবানীপুর ফুলশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে এ বৃত্তি দেয়া হয়। বিদ্যালয়ের সভাপতি সিকদার তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস। বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডাক্তার শরীফ শামীম আতীক, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাওফিকা হুসাইন তুলি, রেড…
