অভয়নগর প্রতিনিধি চালের বাজার নিয়ন্ত্রণে যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার) বিকেল ৩ টায় উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টাপ্রাইজের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ অভিযান চালায়। অভিযান শেষে তিনি বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানি লাইসেন্স না থাকা ও মজুতকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক…
Author: banglarbhore
বিবি প্রতিবেদক দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক কিরণ সাহা কচির দশম মৃত্যুবার্ষিকীআগামীকাল (বৃহস্পতিবার)। ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ আরো কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামি ১ ফেব্রুয়ারি…
বিবি প্রতিবেদক এ বছর (২০২৪ সাল) মহাকবি মাইকেল মধুসূদন পদক পাচ্ছেন কবি সুহিতা সুলতানা। ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তিনি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আয়োজিত মধু মেলার মধু মঞ্চে তাকে এ পদক তুলে দেয়া হবে বলে যশোর জেলা প্রশাসন নিশ্চিত করেছে। মহাকবি মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিনে প্রতিবছর সৃজনশীল সাহিত্য ও গবেষণাকর্মে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এমন গুণীজনদের সম্মানজনক এ প্রদান করা হয়। কবি সুহিতা সুলতানার জন্ম ১৯৬৫ সালের…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম। গতকাল সদর ইউনিয়ন পরিষদের ভবনে গোপন ভোটে তিনি নির্বাচিত হন। ব্যবসায়ী এ ইউপি সদস্য ২০০৫ সালে প্রথম ইউপি নির্বাচনে সদস্য নির্বাচিত হওয়ার পর ৪র্থ বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল ইউনিয়ন পরিষদের ভবনে ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলার উপস্থিতিতে গোপন ভোটে তিনি ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সুজাপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান কালাম। নির্বাচন শেষে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে বুরুলী স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও এসএসসি ২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে বুরুলী স্কুল এণ্ড কলেজের সভাপতি ও ৯নং গৌরীঘোনা ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর হাসেম আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর দীব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, তালা দেওয়ানী পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হোসাইন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কে এম জহুরুল…
মাগুরা প্রতিনিধি ঘন কুয়াশার কারণে এক ব্যক্তিকে চোর ভেবে বেধড়ক পিটিয়ে এক কলা ব্যবসায়ীকে মারাত্মক আহত করেছেন এক কলাবাগান মালিক। বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহত ওই ব্যক্তি। ২৩ জানুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া গ্রামের নয়ন মোল্লা (৩৫) পেশায় কলা ব্যবসায়ী। আর তাকে পেটানো বাগান মালিক বিদ্যুৎ প্রকাশ রায় (৫৫) উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের বাসিন্দা। এদিকে ঘটনার দিন বিকেলেই আহত নয়ন মোল্লার স্ত্রী মুনিয়া খাতুন রিনি বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে অভিযুক্ত বিদ্যুৎ প্রকাশ রায়কে আটক করেছে শ্রীপুর থানা…
কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে দোকানে সিলগালা ও জরিমানা আদায়ের ভয় দেখিয়ে একটি ওষুধের দোকান থেকে টাকা হাতিয় নিয়েছে কথিত সাংবাদিকদের একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কের আইডিয়াল ফার্মায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পরপরই অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। স্ব-প্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সুবিধা হয়। ওষুধের দোকানে দায়িত্বে থাকা মশিয়ার রহমান জানান, গত ২২ জানুয়ারি বিকেলে এক ক্রেতা ওষুধ কিনতে দোকানে আসেন। এ…
বিবি প্রতিবেদক সামাজিক বন বিভাগ যশোরের আয়োজেন জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির বাগান সৃজন, বাগান কর্তন উপকারভোগীদের লভ্যংশ বিতরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর জেলা প্রশাসক কার্যালয়ের ২নং সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ করিব। উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ যশোরের ডিএফও আবুল কালাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা অমিতা মন্ডলসহ আরো অনেকে। সভায় বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২৩ প্রদানসহ ব্যক্তি পর্যায়ে বাগান ও নার্সারি করাসহ বাড়ির ছাদে বাগান করায় উদ্বুদ্ধকরণ সম্পর্কে আলোচনা হয়।
বিবি প্রতিবেদক যশোর ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ডিবি পুলিশের একটি দল শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে রাড়ীপুকুর গ্রাম থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় তিনজনকে আটক করা হয়। আটকরা হলো সেলিম হোসেন (৩৬), সজিব (২৩), এবং মাহমুদুল হাসান (২৫)। এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর শার্শা থানায় এ ঘটনায় এজাহার করেছেন।
বিবি প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) দিবস ২০২৪ আগামীকাল (বৃহস্পতিবার)। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়টি আজ তার সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। উচ্চ শিক্ষার মাধ্যমে আধুনিক জ্ঞান চর্চা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী মৌজায় ৩৫ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। তবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়…
