বিবি প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় শিশু মাহিম হোসেন (৩) নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর পিতা মির্জাপুর গ্রামের মালেশিয়া প্রবাসী আলামিন হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিম রাস্তার ওপর খেলা করার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে শিশু মাহিম হোসেনের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়য়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া শিশু নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বিপুল হোসেন (৩০) ইজিবাইকসহ পলাতক রয়েছেন।
Author: banglarbhore
বিবি প্রতিবেদক যশোরের বেনাপোলে ধান্যখোলা-জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দিনের লাশ দু’দিন পর হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল সকাল সোয়া ১০টার দিকে ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশটি গ্রহণ করেন। শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়। পরে তার দেশের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এসের কাছে গাঙ্গুলিয়া পাড়া দিয়ে বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করে বিএসএফ। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত…
চট্রগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) তাদেরকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৬ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
চট্রগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁও থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ৮ মামলার পলাতক মো. জুয়েল ওরপে ধামা জুয়েলকে নগরের বাকলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব ৭। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১০টার দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার বাকলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার কসাইপাড়া এলাকার জয়নাল আবেধীন জুনু ওরপে জুনু চেয়ারম্যানের ছেলে জুয়েল। র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ জুয়েল ওরপে ধামা জুয়েল ওরপে হামকা জুয়েল নামে সে পরিচিত। কসাইপাড়ায় বসতি, বাবাও ছিলেন কসাই। কয়েক বছর পূর্বেও দুই ভাই বাদশা রাজু…
বিবি খেলা কক্সবাজারে অনুর্ধ্ব–১৯ নারী দলের ত্রিদেশীয় টি–২০ সিরিজ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বেলা ১২ টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব–১৯ দল। সিরিজের অপর দলটি পাকিস্তান নারী অনুর্ধ্ব–১৯ দল। এই সিরিজে ডাবল রাউন্ড পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। ২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক কিক্রেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচনের আয়োজন করা হয়। ট্রফি উন্মোচন শেষে উভয় দলের অধিনায়ক নিয়ে মিট দ্যা প্রেসের আয়োজন করা হয়েছে। সেখানে তিন অধিনায়কেরা দলের জয়ের ব্যাপারে আশাবাদি বলে জানান।
বিবি প্রতিবেদক একটি চুরি মামলার তদন্তে নেমে ৩টি চুরির রহস্য উদঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার ও চোরাই আলামত উদ্ধার করা হয়েছে। শহরতলরি খোলাডাঙ্গার মহিবুর রহমানের বাড়িতে চুরির ঘটনায় আটক রবিউল ইসলাম রবি ও রিজভী আহম্মেদ রাফিনের স্বীকারোক্তি মতে চোর চক্রের আরেক সদস্য হাসিবুর রহমান কবিরকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের স্বীকারোক্তি মতে খোলাডাঙ্গার এনামুল কবীর বাবু, তালবাড়ীয়ার সোহরাব হোসেন ও ওই বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকে বসতবাড়ীর ঙ্গ চুরির ঘটনার রহস্য উদঘাটন করে যশোর ডিবি পুলিশ। এ সময় পুলিম মহিবুর রহমানের বাড়ির চুরি যাওয়া একটি মোবাইল ফোন, একটি টিভি, এনামুল কবিরের বাসা থেকে নেয়া একটি ডিসকভার…
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের চিত্রা নদী থেকে এসকেন্দার শেখ (৬৫) নামে এক বৃদ্ধ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এসকেন্দার শেখ সদর উপজেলার বিষ্ণুপুর বড় সিংরাম গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যরা তার লাশ শনাক্ত করেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা. সাইদুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চিত্রা নদী থেকে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা…
মাগুরা প্রতিনিধি অতি দরিদ্রের কর্ম সংস্থান কর্মসূচি (ইজিপি) বা ৪০ দিনের কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পরও শ্রমিকের মজুরি দেওয়া হয়নি। দীর্ঘদিন মজুরি না পেয়ে তাদের মধ্যে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। গত বছর ১১ নভেম্বর এ কর্মসূচি মাগুরা জেলার ৪ উপজেলার ৩৬টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে একযোগে শুরু হয়। শেষ হয় চলতি মাসের ৩ তারিখে। নিয়ম অনুযায়ী একজন শ্রমিক প্রতিদিন চারশত টাকা ও সুপারভাইজার প্রতিদিন চারশত পঞ্চাশ টাকা পাবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শ্রমিকদের মজুরি পরিশোধ করার কথা। কিন্তু কাজের মেয়াদ শেষ হওয়ার পরও তাদের পারিশ্রমিক দেয়া হচ্ছে না। এদিকে, শ্রমিকদের মুজরি পরিশোধিত না হওয়ায় প্রতিবেশি শ্রমিকদের কারণে বিপাকে আছেন প্রকল্পের পিআইসি ইউপি সদস্যবৃন্দ।…
বিবি প্রতিবেদক বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) আওতায় যশোর জেলা তথ্য অফিস আয়োজিত চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, বর্নি বিশেষ ক্যাম্পের সুবেদার আহসান উল্লাহ, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলী, বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ…
নারায়নগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সৌদি প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে উপজেলার তারাব পৌরসভার ডেমরা ব্রিজ ও তারাবো বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা। ডাকাতির শিকার ফাহিমা বলেন, আমি আমার ছেলে এবং আমাকে রিসিভ করতে আসা আমার শ্বাশুড়ি, ননদ ও মামা শ্বশুরসহ সবাই মিলে প্রাইভেটকারযোগে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়ার পথে তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন লোক একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আমাদের গতিরোধ করে। তারা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার…
