ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যান ও ফতেপুর, জাফরনগর, ইউসুফপুর, বেনেয়ালী (এফজেইউবি) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজান আলী মোড়লের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়েছে। গতকাল দুপুরে এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের সভাপতি মরহুমের ভাতিজা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, অধ্যাপক আশরাফ উদ্দীন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ফকরুল আলম দুদু, মরহুমের মেয়ে জেসমিন আক্তার, আলী হোসেন, প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার নাথ, সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক, শাহীন আহমেদ, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, নুর হোসেন, তাজউদ্দীন আহমদ, হাসানুজ্জামান ডালিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয়…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি আমন ধান শূন্য যশোরের কেশবপুরের বাজার। মজুদদারদের সিন্ডিকেটের কারণে উপজেলার কোথাও মিলছে না আমন ধান। যে কারণে সরকারিভাবে সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে। অবশ্য উপজেলা খাদ্য বিভাগের দাবি সরকারি মূল্য থেকে বাজার দর বেশি হওয়ায় কৃষক ও হাসকিং মিল মালিকরা খাদ্য গুদামে ধান, চাল সরবরাহ করতে আগ্রহ হারিয়ে ফেলেছে। চলতি আমন মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৯৬৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। যা থেকে ৪৬ হাজার ৪৪৫ টন ধান উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ সূত্র জানিয়েছে। তারপরও সরকারিভাবে হাসকিং মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি ৪৪ টাকা দরে ৩২৫ টন চাল ও কৃষকের কাছ থেকে প্রতি কেজি…
বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) কর্তৃক বিজিবি সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি গতকাল বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য তসলিম-উর-রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু। নেতৃবৃন্দ বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত আমাদের কেমন বন্ধু? তারা প্রতিনিয়ত সীমান্তে আমাদের হত্যা করছে। বাণিজ্যে, নদীর পানি বন্টন, আকাশ সাংস্কৃতিতে শোষণ করছে। বক্তারা অবিলম্বে রইসউদ্দিন হত্যার ঘটনায় ভারতকে ক্ষমা চাওয়ার দাবি করেন।- প্রেস বিজ্ঞপ্তি
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ অঞ্চলে কমছে খেজুর গাছ, অন্যদিকে হারিয়ে যাচ্ছে গাছি। এক সময় গ্রামে গঞ্জে, পাড়া মহল্লা গ্রাম ঘুরে ঘুরে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করতো গাছিরা। কিন্তু গত কয়েক বছর গাছি সংকটে অসংখ্য খেজুর গাছ অনাবাদী পড়ে থাকছে। এদিকে, অসাধু ব্যবসায়ীরা বেশি টাকা লাভের আশায় ইটভাটায় মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছে খেজুর গাছ। উপজেলার চালুয়াহাটি ইউনিয়নসহ প্রতিটি গ্রামে অসংখ্য খেজুর গাছ ছিল। তখন প্রতিটি গ্রামে গড়ে উঠা ৮ থেকে ১০জন করে পেশাদার গাছি পাওয়া যেত। গাছিদের পেশা বদল ও নতুন করে এ পেশায় কেউ না আসার কারণে একেবারেই হারিয়ে যাচ্ছে গাছি। বর্তমানে প্রতি গ্রামতো দূরে থাক কয়েক…
আজ (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজীর সঞ্চালনায় সংগঠনের জেলা সম্মেলন ’২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মুহাম্মাদ ইমরান হুসাইনকে সভাপতি, মুহাম্মাদ ফয়েজ গাজী সহ-সভাপতি ও মুহাম্মাদ আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সভাপতি আব্দুল হালিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম গাজী। উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, ইসলামী ছাত্র আন্দোলন…
নড়াইল প্রতিনিধি নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শহরের রূপগঞ্জ বাজার কুন্ডু মার্কেট চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের…
শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের নদীতে জেলের জালে ধরা পড়া ৪টি লাউভোল মাছ, ৩টি সোনাভোল ও ৫টি মেদ মাছ ২ লাখ ৯১ হাজার টাকায় বিক্রি হয়েছে। ২৪ জানুয়ারি বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এলাকার দোবেকি এলাকার খাল থেকে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে। গতকাল সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার গাবুরায় মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী মাছগুলো কিনে নেন। জেলেরা জানায়, মুজাহিদুল ইসলাম অয়ন কোম্পানির কাছ থেকে দাদন নিয়ে চলতি মাসে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তিন জেলে নজরুল…
মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখার আড়পাড়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। আজ (বৃহস্পতিবার) এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, শালিখা থানা অফিসার ইনচার্জ নাসিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মুন্সি আবু হানিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস, স্কুলের শিক্ষক মন্ডলী, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এদিকে, শালিখা সরকারি আইডিয়াল…
ঝিকরগাছা প্রতিনিধি ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ছবি দেখে বিমোহিত হয়েছেন রাজবাড়ী জেলার ৩ বাইকার। তারা বাইসাইকেল চালানোর মাধ্যমে বাংলাদেশ ঘুরে দেখার প্রত্যয় নিয়ে প্রথমে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। এরা হলেন কুষ্টিয়ার জেলার খোকসা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্র আল আমিন হোসেন (১৯), পাংশা উপজেলার কলিমহর খলিল উদ্দিন মিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র আবদুল কাদের (১৮) এবং জিম বিশ্বাস (১৮)। আজ (বৃহস্পতিবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা মহিলা কলেজ মোড়ে কথা হয় ৩ বাইকারের সাথে। তারা গত মঙ্গলবার রাজবাড়ী জেলা শহর থেকে রওনা দেন বেনাপোল সীমান্তের উদ্দেশ্যে। বাংলাদেশকে ঘুরে দেখার প্রথম যাত্রা শুরু করা আল…
কালীগঞ্জ প্রতিনিধি চায়না দাস একজন পরিচ্ছন্নতাকর্মী। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে শহর পরিস্কার করার কাজে নেমে পড়েন। শীত বর্ষা উপেক্ষা করে বছরের প্রতিটি দিনই তাকে এ কাজ করতে হয়। এ কাজ করে পাওয়া সামান্য উপার্জন দিয়েই চলে পরিবারের দিন। যাদের অক্লান্ত পরিশ্রমে শহর পরিষ্কার থাকে তাদের খোঁজ রাখে না কেউ। চায়না দাসের বয়স এখন ৬৫ বছর। বয়সের ভারে এখন আর আগের মত কাজ করতে পারেন না। গতকাল চায়না দাস কাজ থেকে বিদায় নিয়েছেন। তারই মত কাজ ছেড়েছেন সচিন্দ্রনাথ দাস, সরেন্দ্রনাথ দাস, তুলি দাস ও কাত্তিক দাসসহ ৬ জন। তারা সবাই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। তাদের সাবার বসবাস…
