Author: banglarbhore

নারায়নগঞ্জ প্রতিনিধি হাইওয়ে সড়কের উপর ময়লার ভাগাড়ে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। হাইওয়ে সড়কে ময়লার ভাগাড় পরিস্কার করতে কেউ দায়িত্ব নেয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এ ঘটনার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গাউছিয়া মাছের আড়ৎ এলাকার। গাজীপুর চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের উপরে বিশাল ময়লার ভাগাড় সৃষ্টি হয়েছে। ময়লার ভাগাড়ের দুর্গন্ধে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী এমন কি এ সসড়কে চলাচলরত যাত্রী ও পথচারীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে। ভুলতা গাউছিয়া এলাকায় একদিকে কাঁচামালের আড়ৎ, মহাসড়কের উপর কাঁচাবাজার, হোটেল রেস্তোরাঁসহ গাউছিয়া এলাকার সকল ময়লা আবর্জনা এমন কি বাড়িঘরের আবর্জনা হাইওয়ের দুই লেন দখল করে লেনের উপরেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ময়লার দুর্গন্ধে রাস্তায়…

Read More

বাংলার খেলা প্রতিবেদক জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫২তম আসরের যশোর জেলা পর্যায়ে শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালক বিভাগে সেরা হয়েছে ব্যাডমিন্টন ছাত্র একক ও দ্বৈত প্রতিযোগিতায় সেরা হয়েছে যশোর জিলা স্কুল। এককে জিলা স্কুলের হুজাইফা রহমান সেরা হয়েছে। দ্বৈত আশরাফুল ইসলাম শুভকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। ব্যাডমিন্টনের বালিকা বিভাগের দুটিতেই যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এককে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মার্গারেট মুগ্ধ বিশ^াস। দ্বৈতে মুগ্ধের সঙ্গী ছিল নাজিয়াওতুল নওরিন। জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ব্যাডমিন্টন ছাড়াও হকি ও…

Read More

বিবি প্রতিবেদক যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও মেধা তালিকায় শিক্ষাবোর্ডে ২য় স্থান অধিকার করেছে সুরাইয়া আহমেদ লারা। গত সোমবার যশোর শিক্ষা বোর্ড ২০২৪ সালের এইচএসসির বৃত্তি ও মেধা তালিকা প্রকাশ করে। লারা যশোর সরকারি এমএম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। তার পিতা মকবুল আহমেদ আরআরএফর উপ-পরিচালক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা আবাহনীর সাবেক ফুটবলার। মাতা শাহানারা খাতুন গৃহিণী। লারা পিএসসি, জেএসসি ও এসএসসিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। মকবুল আহমেদের দুই কন্যার মধ্যে লারা কনিষ্ট। লারা জানায়, ‘তার চমৎকার ফলাফলে সে খুবই আনন্দিত। তার বর্তমানে টার্গেট দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তিযুদ্ধে প্রথম সারিতে স্থান করে নেয়া।…

Read More

বিবি প্রতিবেদক পাবনার ঈশ্বরদী থেকে চুরি করে আনা ট্রাক যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর শহরের বকচর এলাকার কয়েকটি ভাঙড়ি দোকান থেকে চোরাই ট্রাকটির খণ্ড খণ্ড অংশ উদ্ধার করা হয়। এ সময় চোর সিন্ডিকেটের সদস্য দেলোয়ার হোসেনসহ ৭ জনকে আটক করে পুলিশ। গত ১৯ জানুয়ারি রাতে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ের ছানাউল্লাহর গ্যারেজের সামনে থেকে ট্রাকটি চুরি হয়। ট্রাক মালিক ঈশ্বরদীর কলেজ রোড আকবরের মোড় এলাকার তানভীর মালিথা জানিয়েছেন, তার (ঢাকা-মেট্রো-ট-২৪-০১৪৮) নম্বর টাটা ট্রাকটির চালক উপজেলার মধ্যঅরনকোলা গ্রামের সামিউল ইসলাম নয়ন এবং একই এলাকার আলী আকবর ওই ট্রাকটির হেলপার। ট্রিপ শেষে খালি ট্রাকটি ১৯ জানুয়ারি দুপুরে ঈশ্বরদীর আলহাজ…

Read More

বিবি প্রতিবেদক আজ মধুমেলার ৬ষ্ঠ দিনে প্রথম পর্বে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত জেলা শহরের সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টা সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিকরগাছার সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মাগুরা শিল্পকলা একাডেমির অষ্টক গান। কেশবপুর মধুসূদন থিয়েটারের নাটক। রাত ৮টা থেকে তারকা শিল্পী ইমরানের পরিবেশনা। রাত সাড়ে ৯টায় মাগুরার অন্তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী। রাত সাড়ে ৯টায় মাগুরার অন্তরঙ্গ সাংস্কৃুতিক গোষ্ঠীর যাত্রাপালা ‘সোনার সংসার’। বৃহস্পতিবারের অনুষ্ঠানসূচি মধুমেলার ৭ম দিন বৃহস্পতিবারের প্রথম পর্বে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্থানীয় শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সাংস্কৃতিক…

Read More

মণিরামপুর প্রতিনিধি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি না থাকাসহ নানা অভিযোগে যশোরের মণিরামপুর বাজারের ১১ মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এই অভিযান পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানগুলোর মালিককে তিনি ৫২ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নিউ রাজিয়া হোটেল, কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, নিউ দাদাভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট, দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডার, বিপ্লব মিষ্টান্ন ভাণ্ডার, অভিনন্দন সুইটস, সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-১, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার-২ ও সঞ্জিত হোটেল। এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদন ও পরিবেশনের কারণে সঞ্জিত হোটেলের মালিক সঞ্জিত কুন্ডুকে ২ হাজার টাকা জরিমানা করা…

Read More

ঝিকরগাছা প্রতিনিধি বেশ কয়েকদিন ধরে দেশের আরো অনেক জেলার সাথে যশোরের উপর দিয়েও বয়ে চলেছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। সেই সাথে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি গাছ গাচালি ও ফসলাদিও পড়েছে হুমকির মুখে। বিশেষ করে দেশের ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালী অঞ্চলের ফুলচাষিরা পড়েছে মহা দুশ্চিন্তায়। কেননা তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ফুল ঝরে যাওয়ার সাথে সাথে মারা যাচ্ছে গাছও। ফুল চাষি শামিম আহমেদ জানান, চার দিন আগে বৃষ্টি, লাগাতার ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে তার বাগানের গোলাপ নষ্ট হয়ে গেছে। বাগানের গাছের কচি পাতা নষ্ট হয়ে ঝরে পড়ছে, গোলাপের কুঁড়িতে পড়েছে কালো দাগ, পাপড়িও ঝরে যাচ্ছে। আগে যেখানে…

Read More

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় সম্পদ নিয়ে ছেলেদের মধ্যে বিরোধে হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নির্ণয়ে প্রায় তিন মাস পর হায়দার আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গতকালদুপুর ২টার দিকে চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে তদন্ত সংস্থা সিআইডি। এ সময় ঘটনাস্থলে ওই বৃদ্ধের স্বজনসহ স্থানীয়রা ভিড় জমায়। তাদের দাবি, সম্পদ নিয়ে বিরোধের কারণে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার ভাইকে হত্যা মামলায় জড়াতে বাবার লাশ উত্তোলন করিয়েছেন অন্য সন্তানরা ও তাদের মা। গত বছরের ৯ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলী। স্ত্রী, সন্তান আত্মীয়-স্বজনদের…

Read More

বিবি ডেস্ক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকারব্যবস্থার নির্বাচনগুলোয় দলীয়ভাবে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হবে না। যার যার মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। যেকোনো প্রার্থীর পক্ষে দলের নেতারা ভোট করতে পারবেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতা উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না করার পক্ষে বক্তব্য…

Read More

বিবি ডেস্ক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতদারি ও বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী দিয়ে বলেছেন, এসব অপকর্মের হোতাদের তাদের কাজের জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে দেওয়া সূচনা ভাষণে বলেন, “কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো পণ্য মজুত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিবো এবং প্রয়োজনে তাদের কারাগারে পাঠানো হবে।” নির্বাচনের পরপরই (নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের) আকস্মিক মূল্যবৃদ্ধি অত্যন্ত অস্বাভাবিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কারা কারসাজি করছে তা খুঁজে বের করা অপরিহার্য। তিনি আরো বলেন, “কেবল তাদের খুঁজে বের…

Read More