Author: banglarbhore

বিবি প্রতিবেদক গায়ে কাঁটা দেয়া তীব্র শীতে কাঁপছে যশোর। গ্রামীণ জনজীবনে জবুথবু অবস্থা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে সবচেয়ে বেশি। শীত উপেক্ষা করে কাজ বেরিয়ে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। এদিকে সকাল থেকে যশোর শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল যশোরে বাতাসের আদ্রতা রয়েছে ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গতকাল সকালে যশোর জিলা স্কুল, যশোর বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়,…

Read More

বিবি প্রতিবেদক দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীত। এর মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরশু বুধবার এই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হবে দেশের দক্ষিণাঞ্চলে এবং তা মধ্যাঞ্চল পর্যন্ত আসতে পারে। এ মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়ছে। এর মধ্যে বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গতকাল দেশের ২১ এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী বুধবার দেশের দক্ষিণাঞ্চলে আবার বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি দেশের মধ্যাঞ্চল পর্যন্ত…

Read More

বাঘারপাড়া প্রতিনিধি যশোরের বাঘারপাড়া উপজেলায় ইজিবাইক-থ্রি হুইলার চালকদের কাছ থেকে অভিনব পন্থায় চাঁদা আদায়ের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ইজিবাইক স্ট্যান্ড। যা নিয়ন্ত্রণ করে একটি রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা অসাধু সিন্ডিকেট। ফলে চাঁদাবাজির কারণে বিপাকে পড়েছেন ইজিবাইক, ভ্যানসহ থ্রি হুইলার চালকরা। জানা গেছে, একেক স্ট্যান্ডে ভিন্ন ভিন্ন চাঁদা আদায় করা হয়। কোথাও দিনে ৮০ টাকা, কোথাও ৫০ টাকা, আবার কোথাও ৩০ টাকা করে প্রতিটি ইজিবাইক থেকে চাঁদার টাকা আদায় করা হয়ে থাকে। এইসব ইজিবাইকসহ ছোট ছোট গাড়ির চালকরা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে কিস্তিতে ইজিবাইক কিনে জীবিকা নির্বাহ করার জন্য দিন রাত গাড়ি চালান।…

Read More

অভয়নগর প্রতিনিধি যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেল তিনটায় জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। পরে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান। সাবেক যুবলীগ নেতা ও বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এনামুল হক বাবুল। উচ্ছ্বসিত জনতা শ্লোগানে এবং ফুলে ফুলে বরণ করে নেয় সংসদ সদস্যকে। এসময় সংসদ সদস্য এনামুল হক বাবুল সকলের আন্তরিকতা ও সদিচ্ছা কামনা করে বলেন, আমরা সকলেই আওয়ামী লীগের অব্যাহত উন্নয়নের অগ্রযাত্রা…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোটে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ। গতকাল সকাল ১০ টায় খোসালখালী স্লুইজগেট সংলগ্নে স্থানীয় এলাকাবাসী ও সিডিও ইযুথ টিমের শিক্ষার্থী ও যুবারা এই কর্মসূচির আয়োজন করে। খালখেকোদের দস্যুতায় মৃতপ্রায় খালটির পুনঃজীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয়রা। বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালি সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর…

Read More

শালিখা প্রতিনিধি মাগুরার শালিখায় উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র শতাধিক নারীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উপজেলা লেডিস ক্লাবের সভাপতি নবনীতা অধিকারীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা লেডিস ক্লাবের সভানেত্রী ও মাগুরা জেলা প্রশাসকের সহধর্মিণী কাবেরী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, আয়শা আক্তার, নিলুফার ইয়াসমিন, শারমিন আক্তার বিথী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু। দুর্বিষহ এই শীতে লেডিস ক্লাবের শীতবস্ত্র ও খাবার পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগীরা। উপকারভোগী জামেলা খাতুন বলেন, শীতে অনেক…

Read More

বিবি প্রতিবেদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাবে প্রযুক্তির কারিগর তৈরি হবে। কিন্তু কারিগর তৈরি করে কোন লাভ হয় না। দরকার মানুষ হয়ে গড়ে তোলা। সেই মানুষ গড়ে উঠছে না। বাংলাদেশ অনেক এগিয়েছে। প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানুষ পিছিয়েছে। মানুষের পিছিয়ে যাওয়ার এই প্রমাণ আমরা দেখতে পায় প্রতিদিনের গণমাধ্যমগুলোতে অপরাধের চিত্র। ফলে আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে হবে। গতকাল দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে (এম এম) ‘বঙ্গবন্ধুর ধর্ম-চেতনা ও নীতি’ বিষয়ক আলোচনা ও সেমিনার প্রবন্ধ সংকলন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। কলেজের…

Read More

বিবি প্রতিবেদক আজ সোমবার মধুমেলার চতুর্থদিনে প্রথম পর্বে দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে স্থানীয় শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এদিন বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যশোর শহরের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২য় পর্বে বিকাল সাড়ে ৫টা থেকে খুলনা শিল্পকলা একাডেমির পটের গান। সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাজবাড়ি শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭টা থেকে অভয়নগরের আজহার বয়াতী শিল্পী গোষ্ঠীর গান। সাড়ে ৭টা থেকে তারকা শিল্পী হাবিবুর রহমান বাবুর গান। রাত সাড়ে ৮টা থেকে কেশবপুরের নব জাগরণ নাট্য গোষ্ঠীর অনুষ্ঠান। রাত ৯টা থেকে শিখরী নটন সম্প্রদায় অনুষ্ঠান। রাত সাড়ে ৯টা থেকে গাজীকালু চম্পাবতী নাট্য…

Read More

বিবি প্রতিবেদক যশোরে কুল পাড়তে নিষেধ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের ষষ্ঠীতলাপাড়ায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নুজহাত নাদিয়া স্মৃতি এ ঘটনায় চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। বাদী ওই এলাকার আজিজুল ইসলাম বাবুলের স্ত্রী। আসামিরা হলো, একই এলাকার রনি, সুমন, মিলন হোসেন এবং রাব্বি। বাদী মামলায় জানিয়েছেন, আসামিরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সব সময় ধারালো চাকুসহ বিভিন্ন ধরণের অস্ত্র সাথে নিয়ে সাধারণ মানুষদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই করে বেড়ায়। গত ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আসামিরা বাদীর বাড়ির মধ্যে পানির মটরের…

Read More

বিবি প্রতিবেদক যশোরে মাংস বিক্রেতা রিপন হোসেন দিপু হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের পিতা শহরতলীর শেখহাটি গ্রামের পূর্বপাড়ার রফিকুল ইসলাম মনু ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পুলিশ মামলায় আলীম হোসেন রানা (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। রানা একই এলাকার বাসিন্দা। এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, একই এলাকার রাব্বি (২৮), আসাদুল ইসমলাম (২৯), তাজু (৩৩)। মামলায় বাদী উল্লেখ করেছেন, তার ছেলে রিপন হোসেন দিপু নিজে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। কয়েকজনের সাথে কিছু টাকা দিয়ে মাংসের পার্টনারশিপে ব্যবসা করতো। মাস খানেক আগে তাদের বাড়ির পাশে বাবুর একটি গরু জবাইয়ের…

Read More