বিবি প্রতিবেদক তীব্র শীতের কারণে আজ মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও তাপমাত্রা একই থাকবে। এ অবস্থায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, ‘বিরুপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।’…
Author: banglarbhore
খাজুরা প্রতিনিধি যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বাঘারপাড়া উপজেলার খাজুরায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল করিম খান জামান। প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, ‘তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আমরা কোথায় বাস করছি এটা কোনো বিষয় নয়, বাড়ি যেখানেই হোক না কেন আমাদের যদি ভিশন থাকে তবে সব কিছু জয় করতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি আমরা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী…
বিবি প্রতিবেদক সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিন থেকে কঠিনতম পুরস্কার অর্জন করা সম্ভব। তাই কোনো কিছু অর্জন করা যেমন কঠিন, তা ধরে রাখা আরও কঠিন। লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) কর্তৃক এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোল্ড রেটেড সনদ অর্জন উপলক্ষে সাইনবোর্ড উন্মোচন, দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তিনি আরও বলেন, এ অর্জন প্রতিষ্ঠানের সকলের। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় গোল্ড রেটেড সনদ অর্জন করা সম্ভব হয়েছে। তবে এ অর্জনের ধারা যেনো অব্যাহত থাকে সেই আহবানের পাশাপাশি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের এক মাসের অতিরিক্ত বেতন প্রদানেরও ঘোষণা করেন…
বিবি প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যোগ হচ্ছে নতুন তিনটি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিভাগ তিনটির অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে হিউম্যানিটিস (নন ডিগ্রি) বিভাগ যুক্ত হচ্ছে। নতুন বিষয়গুলোর মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন ৩টি বিভাগ যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট বিভাগের সংখ্যা হলো ২৯টি। নতুন তিনটি বিভাগের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, অনুমোদিত…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে এক শিক্ষিত যুবক চলতি মৌসুমে লাউ চাষ করে সাফল্যের পাশাপাশি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। ২০১৪ সালে যশোর এম এম কলেজ থেকে মাস্টার্স পাশ করার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকরি না পেয়ে কৃষি কাজের উদ্যোগ গ্রহণ করেন। অন্যের জমি বর্গা নিয়ে লাউ চাষ করে সঠিক পরিচর্যায় ক্ষেতে প্রচুর পরিমাণ লাউ উৎপাদন করেছেন। এলাকাবাসীর অনেকেই শিক্ষিত যুবক মতিউর রহমানকে দেখে লাউ চাষে আগ্রহী হয়েছেন। উপজেলার পাঁচপোতা গ্রামের মতিউর রহমান সুজন মাস্টার্স পাশ করে দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে নিজেকে স্বাবলম্বী করার আশায় পরের এক বিঘা জমি বছরে ৩০ হাজার টাকা হারে বর্গা নিয়ে সেখানে উন্নতমানের লাউ চাষ…
বেনাপোল প্রতিনিধি বহুমুখী উন্নয়নে বদলে যাচ্ছে দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোলের চিত্র। এরই অংশ হিসেবে ধারাবাহিক উন্নয়নে ২৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুবিশাল ২৪ একরের আমদানি-রফতানি পণ্যবাহী ভেহিকেল ট্রাক টার্মিনাল। যেখানে একসঙ্গে রাখা যাবে ১ হাজার ২০০ পণ্যবাহী ট্রাক। টার্মিনালটি চালু হলে বন্দরে থাকবে না কোন যানজট। এ ছাড়া বাস ও যাত্রী টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়েছে অনেক আগে। পাশাপাশি নির্মাণাধীন ভেহিকেল ট্রাক টার্মিনালটি ভারত সীমান্তঘেঁষা হওয়ায় দ্রুত এটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনার কাজও শুরু হবে। এর আগে বন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং পণ্যাগারগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। চলতি বছরের জুনে শেষ হবে চলমান ভেহিকেল টার্মিনালের কাজ।…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ অঞ্চলে তীব্র শীত আর কুয়শা উপেক্ষা করে বোরো ধান রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। নেংগুড়াহাট, রাজগঞ্জ এলাকার বিস্তীর্ণ মাঠজুড়ে বোরো ধান রোপণের ধুম চলছে। ভোরের আলো ফোটার আগেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকরা। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে পুরোদমে সন্ধ্যা পর্যন্ত। নদীরপাড়, খালের ধার, রাস্তার পাশের জমিসহ বিস্তীর্ণ মাঠে সবুজ ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক কোথাও গভীর নলকূপ থেকে দিচ্ছে জলসেচ। আবার কোথাও চলছে ট্রাক্টর বা পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষের কাজ। বোরো ধান রোপনের জন্য বীজ তলা থেকে তোলা হচ্ছে ধানের চারা, চলছে জমি…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে সাগরদাঁড়ি থেকে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। মাহমুদুল হাসান মারুফ বন্ধুদের সাথে শনিবার রাতে সাগরদাঁড়িতে মধুমেলা দেখতে যান। মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে ঘন কুয়াশার কারণে বুড়িহাটি সরদার পাড়ায় রাস্তার পাশে রাখা আলমসাধুর সাথে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত হন তিনি। দ্রুত তাকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ জানুয়ারি রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি…
বিবি প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলায় পরকীয়ার জের ধরে যুবককে হত্যার ঘটনায় তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার ভোলার দৌলতখান উপজেলার আত্মীয় বাড়ি থেকে তাকে প্রেপ্তার করা হয়। সোমবার পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার বাবু মোড়ল ওরফে কেসমত ওরফে ক্যাসেট বাবু (৩০) ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের বাসিন্দা। নিহত যুবক তৌফিক হাসান (২২) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কারিগর পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। তৌফিক স্থানীয় আফিল ফার্ম নামে একটি মুরগির খামারে চাকরি করতেন। তৌফিক গ্রেপ্তার হওয়া বাবু মোড়লের বন্ধু ছিলেন। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ২১ জানুয়ারি সকালে ভোলা জেলার…
বিবি প্রতিবেদক যশোরে আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর উদ্দেশ্যে ছিল গরীবদের মুখে হাসি ফোটানো। ইমামরা সমাজে একজন লোকাল লিডারের ভূমিকা পালন করতে পারেন। ইমামদের কথা সমাজের সকলে শুনেন। নৈতিকতা শিক্ষার মাধ্যমে সমাজের সকল অপরাধ নির্মূল করা সম্ভব। আমাদের দেশের আলেম ওলামাগণের নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। তাহলেই প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণ হবে। গতকাল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ বিভিন্ন সামাজিক, সমস্যা সমাধান, হজ্ব এবং যাকাত বিষয়ে…
